ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

ক্লাব বিশ্বকাপে প্রথম জয় ইন্টার ডর্টমুন্ডের

ক্রীড়া ডেস্ক: ক্লাব বিশ্বকাপে শনিবার রাতে ফুটবল ভক্তরা পেলেন নাটকীয়তাপূর্ণ দুটি ম্যাচ। সিয়াটলের লুমেন ফিল্ডে জাপানি ক্লাব উরাওয়া রেড ডায়মন্ডসকে ২-১ গোলে হারিয়ে গ্রুপ ‘ই’-এর শীর্ষে উঠে এসেছে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান। অন্যদিকে সিনসিনাটিতে আফ্রিকান চ্যাম্পিয়ন মামেলোডি সানডাউসকে ৪-৩ গোলে হারিয়ে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে জার্মান জায়ান্ট বরুশিয়া ডর্টমুন্ড।

সিয়াটলে শুরুটা দারুণই করেছিল উরাওয়া রেডস।

প্রথমার্ধেই রিওমা ওয়াতানাবের গোলে এগিয়ে গেলে গ্যালারিতে থাকা জাপানি সমর্থকেরা উল্লাসে ফেটে পড়েন। কিন্তু শেষ হাসি হেসেছে ইন্টার মিলান। ৭৮তম মিনিটে চোখ ধাঁধানো এক বাইসাইকেল কিকে ম্যাচে সমতা ফেরান ইন্টারের অধিনায়ক লাউতারো মার্টিনেজ।

এরপর ম্যাচের অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে বদলি খেলোয়াড় ভ্যালেন্টিন কারবোনি গোল করে ইন্টারের জয় নিশ্চিত করেন।

এই জয়ে চার পয়েন্ট নিয়ে গ্রুপ ‘ই’-এর শীর্ষে ইন্টার মিলান। টুর্নামেন্টে পরপর দুই ম্যাচে হেরে ইতোমধ্যে বিদায় নিশ্চিত হয়ে গেছে উরাওয়ার। ম্যাচ শেষে অনেক জাপানি সমর্থককে কাঁদতে দেখা যায়।

উরাওয়ার পোলিশ কোচ ম্যাসেই স্কর্জা বলেন, ‘আমাদের অনুভূতি খুব খারাপ।

এখন আর কিছু করার নেই, শেষ ম্যাচ সম্মানের জন্য খেলব।’
এর আগেই সিনসিনাটির প্রচণ্ড গরমে আফ্রিকান চ্যাম্পিয়ন মামেলোডি সানডাউসের বিপক্ষে রোমাঞ্চকর ম্যাচে ৪-৩ গোলে জেতে বরুশিয়া ডর্টমুন্ড।

দলের হয়ে প্রথমবারের মতো গোল করেন ইংলিশ তারকা জুড বেলিংহামের ছোট ভাই জোব বেলিংহাম ।

ম্যাচের পর ডর্টমুন্ড কোচ নিকো কোভাচ বলেন, ‘প্রতিপক্ষ গরমে অভ্যস্ত, কিন্তু আমাদের জন্য এই জয় খুব কঠিন ছিল।’

এদিকে সানডাউস এখনো শেষ ষোলোতে ওঠার লড়াইয়ে টিকে আছে।

কোচ মিগুয়েল কারডোসো বলেন, ‘ছেলেরা অসাধারণ খেলেছে। ম্যাচের ফলাফলে আমি খুশি না হলেও তাদের নিয়ে গর্বিত।’অপর এক ম্যাচে নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে উলসানকে ৪-২ গোলে হারিয়ে দেয় ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স। প্রথম ম্যাচে তারা ডর্টমুন্ডের বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল। এর মাধ্যমে ক্লাব বিশ্বকাপে অপরাজিত থাকার রেকর্ড ধরে রাখলো ব্রাজিলিয়ান ক্লাবগুলো।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

ক্লাব বিশ্বকাপে প্রথম জয় ইন্টার ডর্টমুন্ডের

আপডেট টাইম : ০৪:০৩:০২ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫