ঢাকা ০৬:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা দিতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর ব্ল্যাক কফি কী সত্যিই ওজন কমাতে পারে? ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করতে কী করবেন?

জুতার মালা দিয়ে সাবেক সিইসি নুরুল হুদাকে পুলিশে সোপর্দ

হাফসা উত্তরা : সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ কে এম নুরুল হুদাকে রাজধানীর উত্তরায় স্থানীয় জনতা আটক করে। পরে তাকে জুতার মালা পরিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

গতকাল রোববার সন্ধ্যার দিকে উত্তরার ৫ নম্বর সেক্টরে স্থানীয় জনগণ তাকে আটক করে। এরপর তাকে গলায় জুতার মালা পরিয়ে পুলিশে হস্তান্তর করে।

আওয়ামী লীগ সরকারের আমলে দায়িত্বে থাকা এ কে এম নুরুল হুদাসহ ৩ প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সংবিধান লঙ্ঘন করে নির্বাচন অনুষ্ঠানের অভিযোগে বিএনপি শেরে বাংলা নগর থানায় মামলা করেছে।
তবে এর আগেও তার বিরুদ্ধে ছাত্র- জনতার আন্দোলন দমন সংক্রান্ত মামলা ছিল।
উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো. হাফিজুর রহমান বলেন, সাবেক সিইসি এ কে এম নুরুল হুদার বিরুদ্ধে মামলা রয়েছে। জনতা তাকে আটক করে আমাদের হেফাজতে দিয়েছে। তাকে থানায় আনা হয়েছে।
উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মইদুল ইসলাম বলেন, উত্তরা ৫ নম্বর সেক্টরে নুরুল হুদার ভাড়া বাসা ঘেরাও করে রেখেছিল কিছু লোক। আমরা তার নিরাপত্তার স্বার্থে পুলিশ পাঠিয়ে তাকে আমাদের কাস্টডিতে নিয়েছি। পরে জানা যায়, তার বিরুদ্ধে শেরে বাংলা নগর থানায় মামলা রয়েছে। তাই তাকে ওই থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’

জুতার মালা দিয়ে সাবেক সিইসি নুরুল হুদাকে পুলিশে সোপর্দ

আপডেট টাইম : ১১:৩৯:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫