ঢাকা ১২:১৯ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

হেলমেটে বলের আঘাতে মাঝপথেই টেস্ট শেষ বেনেটের

ক্রীড়া ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বুলাওয়ে টেস্টে ২৮ বলে ১৯ রান করে আউট না হলেও থেমে যেতে হলো জিম্বাবুয়ের ওপেনার ব্রায়ান বেনেটকে। প্রোটিয়া পেসার কুইনা মাফাকার একটি বাউন্সারে হেলমেটে বল লাগার পর অস্বস্তি অনুভব করে মাঠ ছাড়েন তিনি।

বুলাওয়ায়োতে দক্ষিণ আফ্রিকা ৯ উইকেটে ৪১৮ রানে প্রথম ইনিংস ঘোষণা করার পর রবিবার (২৯ জুন) দ্বিতীয় দিনে ব্যাটিং শুরু করে জিম্বাবুয়ে। প্রথম পাঁচ ওভারের মধ্যে তারা হারায় টাকুদজোয়ানাশে কাইটান ও নিকোলাস ওয়েলচকে।

ষষ্ঠ ওভারের শেষ বলে তরুণ বাঁহাতি পেসার মাফাকার শর্ট ডেলিভারি হুক করার চেষ্টায় বেনেটের হেলমেটে আঘাত করে। অবশ্য ফিজিওর চিকিৎসা নিয়ে কনকাশন পরীক্ষায় উৎরে ব্যাটিং চালিয়ে যান তিনি। পরের ওভারে খেলেন আরও তিনটি বল। কিন্তু এরপরই মাঠ ছেড়ে যান ২১ বছর বয়সী ব্যাটসম্যান। তখন ২৮ বলে ১৯ রানে ব্যাট করছিলেন বেনেট।

সবশেষ টেস্টে গত মাসে ট্রেন্ট ব্রিজে ১৩৯ রানের ইনিংস খেলেছিলেন তিনি ইংল্যান্ডের বিপক্ষে। তাকে হারানো তাই জিম্বাবুয়ের জন্য বড় ধাক্কা। বদলি হিসেবে সুযোগ পাওয়া ৩৬ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যান মাসভাউরে ৯ টেস্টের সবশেষটি খেলেছেন গত বছরের জুলাইয়ে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী

হেলমেটে বলের আঘাতে মাঝপথেই টেস্ট শেষ বেনেটের

আপডেট টাইম : ০২:০৩:৩৫ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫