ঢাকা ১২:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ক্লাব বিশ্বকাপের ফাইনালে রাতে মুখোমুখি পিএসজি-চেলসি

ক্রীড়া ডেস্ক: প্রথমবারের মত অনুষ্ঠিত নতুন আঙ্গিকের ফিফা ক্লাব বিশ্বকাপে বাজছে শেষের বাঁশি। ৬২ ম্যাচ শেষে ৩০টি দলের বিদায়ে এখন কেবল শ্রেষ্ঠত্বের মুকুট পরিধানের অপেক্ষায় দু’দল। বহুল প্রতীক্ষিত সেই ফাইনাল আজ।রোববার (১৩ জুলাই) নিউ জার্সির সাড়ে ৮২ হাজার ধারণক্ষমতা সম্পন্ন মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় মুখোমুখি হচ্ছে ইউরোপিয়ান ফুটবলের দুই পরাশক্তি পিএসজি ও চেলসি।

নিউ জার্সির বিখ্যাত মেটলাইফ স্টেডিয়ামে (৮২,৫০০ ধারণক্ষমতা) বাংলাদেশ সময় রাত ১টায় মাঠে নামবে দুই দল।

পিএসজির জন্য এটি হতে পারে এক ইতিহাস গড়ার রাত। মে মাসে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ইন্টার মিলানকে ৫-০ গোলে উড়িয়ে প্রথমবার ইউরোপিয়ান চ্যাম্পিয়ন হওয়ার পর এবার তাদের সামনে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি। জয় পেলে মৌসুমে ঘরে তুলবে ঘরোয়া লিগ, ইউরোপ ও বিশ্ব  সব মিলিয়ে ট্রেবল ট্রফি।

পিএসজি কোচ লুইস এনরিকে ফাইনালের আগে বলেন,’শুরু থেকেই আমাদের লক্ষ্য ছিল মৌসুমের প্রতিটি শিরোপা জয়। এটা খুব কম দলই করতে পারে। আমরা আত্মবিশ্বাসী, তবে অতিরিক্ত আত্মতুষ্ট নই। মাঠে কঠিন প্রতিদ্বন্দ্বিতা হবে, তবে আমরা প্রস্তুত।’

অন্যদিকে, কিছুটা আন্ডারডগ তকমা নিয়েই ফাইনালে নামছে ইংলিশ ক্লাব চেলসি। চলতি মৌসুমে কেবল উয়েফা কনফারেন্স লিগ জিতেছে তারা। তবে ক্লাব বিশ্বকাপ জুড়ে দুর্দান্ত খেলেছে ব্লুজরা, সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের মতো শক্তিশালী দলকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে তারা।

চেলসি অধিনায়ক রিস জেমস বলেন,’পিএসজি শক্তিশালী, তবে এটা একটি ফাইনাল—একটি ম্যাচের লড়াই। আমরা তাদের সম্মান করি, কিন্তু ভয় পাই না। আমরা এখানে জিততেই এসেছি।’

দুই দলের মধ্যকার পরিসংখ্যানেও রয়েছে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ১০ বার মুখোমুখি হয়েছে তারা। এর মধ্যে পিএসজি জিতেছে ৩ বার, চেলসির জয় ২টি এবং ৫টি ম্যাচ শেষ হয়েছে ড্রয়ে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী

ক্লাব বিশ্বকাপের ফাইনালে রাতে মুখোমুখি পিএসজি-চেলসি

আপডেট টাইম : ০৯:২২:৫২ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫