সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে সাবেক ইউপি সদস্যের আজিজুল রহমান ফরিদ এর বিরুদ্ধে জোরপূর্বক জমি দখল ও অবৈধ বালু উত্তোলনের গুরুতর অভিযোগ তালার কর্মরত সাংবাদিকদের সাথে ধানের শীষের প্রার্থী হাবিবুল ইসলামের মতবিনিময় কালীগঞ্জে ব্রীজের নীচ থেকে যুবকের লাশ উদ্ধার কালীগঞ্জে দুই মাদকসেবীর তিন মাস করে কারাদন্ড তাহেরীর নির্বাচনী প্রচারণায় বিএনপি নেতাকর্মীদের বাঁধা, হট্টগোল নির্বাচন সামনে রেখে যুবদলকে জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে : মুন্না ১৮ কোটি মানুষের আইনশৃঙ্খলা রক্ষা করা কঠিন কাজ : স্বরাষ্ট্র উপদেষ্টা জাতীয় নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়ার প্রত্যাশা পররাষ্ট্র উপদেষ্টার বিএনপির তিন প্রার্থীর ভাগ্য নির্ধারণ আজ এপেক্স কাপ টুর্নামেন্ট গলফ অঙ্গনের উন্নয়নে ভূমিকা রাখবে : সেনাপ্রধান

সহযোগিতা অব্যাহত থাকলে চলতি মাসেই জুলাই সনদ : আলী রীয়াজ

  • আপডেট টাইম : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ৩২ বার পঠিত

সিটিজেন প্রতিবেদক: জাতীয় ঐকমত্য কমিশন অধিকাংশ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের পর্যায়ে চলে এসেছে জানিয়ে কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেছেন, সহযোগিতা অব্যাহত থাকলে চলতি মাসের মধ্যেই জাতীয় সনদ ঘোষণা করা হবে।

সোমবার (২১ জুলাই) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত দ্বিতীয় দফার ১৬ তম দিনের আলোচনায় এ কথা বলেন তিনি।

আলী রীয়াজ বলেন, ‘কমিশন কোনো সিদ্ধান্ত জোর করে চাপিয়ে দিতে চায় না। কোনো বিষয়ে কারও দ্বিমত থাকলে সনদে সেটিও উল্লেখ করা হবে।’

তিনি আরও বলেন, ‘অধিকাংশ বিষয়ে সকল রাজনৈতিক দল একমত হওয়ার কারণে কমিশন সিদ্ধান্ত গ্রহণের খুব কাছে চলে এসেছে। সহযোগিতা অব্যাহত থাকলে চলতি মাসের মধ্যেই হবে জাতীয় সনদ।’

আলোচনায় কমিশনের সদস্য হিসেবে বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত আছেন।

জাতীয় ঐকমত্য কমিশনের সাথে আজকের আলোচনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, গণসংহতি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, আমার বাংলাদেশ (এবি) পার্টিসহ অনেক রাজনৈতিক দলের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com