ঢাকা ১২:২০ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

মেসিহীন ম্যাচে ড্র মায়ামির

ক্রীড়া ডেস্ক: লিওনেল মেসিকে ছাড়াই মেজর লিগ সকারের (এমএলএস) গুরুত্বপূর্ণ ম্যাচে এফসি সিনসিনাটির বিপক্ষে মাঠে নেমেছিল ইন্টার মায়ামি। কিন্তু আক্রমণ পাল্টা আক্রমণের ম্যাচে গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে মায়ামিকে।

রোববার (২৭ জুলাই) ম্যাচটি অনুষ্ঠিত হয়। এমএলএসের গুরুত্বপূর্ণ এই লড়াইয়ে মায়ামির পারফরম্যান্স ছিল একেবারেই নিষ্প্রভ। গত সপ্তাহেই যাদের কাছে ৩-০ গোলে হেরেছিল মেসির দল, এবার নিজেদের মাঠে অন্তত প্রতিশোধ নেওয়ার একটা সুযোগ ছিল। কিন্তু সেই সুযোগ হাতছাড়া হয়ে গেলো।

এই ম্যাচে লিওনেল মেসি ও জর্দি আলবা দুইজনই ছিলেন নিষিদ্ধ। অল-স্টার ম্যাচে না খেলায় এমএলএস তাদের এক ম্যাচ নিষিদ্ধ করেছে। সঙ্গে মিস করেছেন ম্যাক্সি ফ্যালকন (হলুদ কার্ড জমা) এবং ইনজুরিতে ছিলেন অস্কার উস্তারি, ইয়ান ফ্রে, বালতাসার রদ্রিগেজ ও তরুণ আলেন ওবানদো। ফলে দলে দেখা গেল একাধিক খেলোয়াড়কে অস্বাভাবিক পজিশনে। মিডফিল্ডার বেঞ্জামিন ক্রেমাসকিকে পর্যন্ত খেলতে হয় লেফট-ব্যাকে!

মেসির অভাবটা সবচেয়ে বেশি অনুভূত হয় আক্রমণভাগে। বল দখলে আধিপত্য থাকলেও, প্রতিপক্ষের বক্সে গিয়ে কার্যকর আক্রমণ গড়তে পারেনি মায়ামি। জর্দি আলবার অনুপস্থিতিতে দুই প্রান্ত থেকেও সৃষ্টিশীলতা ছিল অনুপস্থিত। তবে মাঝমাঠে খেলা নিয়ন্ত্রণে রেখেছিলেন সার্জিও বুসকেটস ও ক্রেমাসচিরা। সাফল্যের অন্যতম কারণ ছিল সিনসিনাটির তারকা ইভান্ডারকে নিয়ন্ত্রণে রাখা। মায়ামিও পেয়েছিল জয়ের সুযোগ। তবে প্রতিপক্ষের ডিফেন্ডার গোললাইন থেকে বল ক্লিয়ার করে দিলে শেষ রক্ষা হয়নি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী

মেসিহীন ম্যাচে ড্র মায়ামির

আপডেট টাইম : ০১:৫৫:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫