ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার সার পাচার রোধে উদাসীনতার অভিযোগ: ২০ বছরের অধিক সময় একই রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম্পাদক রিক্তা তাহিরপুরে মামলার বাদির লোকজন কর্তৃক আসামীদের বাড়িঘর  ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে মৌচাক এলাকায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজের নির্মাণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা রোকাইয়া আক্তার রিংকি হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য

ট্রাম্পের শিডিউল পাচ্ছেন না মোদি

দেখা করার সময় চেয়েও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শিডিউল পাচ্ছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সাম্প্রতিক কিছু ঘটনায় এই দুই নেতার মধ্যে এমন দূরত্ব বেড়েছে।

কিছুদিন আগে ট্রাম্প পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে বলেন, কাশ্মীর ইস্যুতে সমঝোতা করার জন্য মোদি তাকে অনুরোধ করেছেন। এই খবরে ভারতীয় সংসদ রীতিমতো উত্তাল হয়ে ওঠে। অভ্যন্তরীণ রাজনীতিতে ক্ষণিকের জন্য কোণঠাসা হয়ে পড়া মোদি আবার দাবি করেন, তিনি ওই কথা বলেননি!

এমন ‘অপ্রীতিকর’ ঘটনার পাশাপাশি যোগ হয়েছে আমেরিকার পাকিস্তান সংযোগ। দিল্লির কূটনীতিকরা ধারণা করছেন, আফগানিস্তানে শান্তি প্রক্রিয়ায় গতি আনতে গিয়ে আমেরিকার পাক-নির্ভরতা বাড়ছে।

ওদিকে আগস্টে ফ্রান্সে জি-৭ রাষ্ট্রগুলোর ‘আউটরিচ সেশন’-এ আমন্ত্রিত ভারত। সেখানে যাবেন মোদি। তার পরের মাসে নিউইয়র্কে যাচ্ছেন জাতিসংঘের সাধারণ সম্মেলনে যোগ দিতে।

দুটি বহুপক্ষীয় মঞ্চেই উপস্থিত থাকছেন ট্রাম্প। ভারতের পক্ষ থেকে চেষ্টা হয়েছিল, দুটি সম্মেলনেই ট্রাম্পের সঙ্গে মোদির আলাদা বৈঠক করানোর। কিন্তু সূত্রের খবর, জি-৭-এর পার্শ্ব বৈঠকের জন্য সময় চেয়েও ট্রাম্প প্রশাসনের কাছ থেকে এখনও পর্যন্ত ইতিবাচক সাড়া পাওয়া যায়নি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার

ট্রাম্পের শিডিউল পাচ্ছেন না মোদি

আপডেট টাইম : ১১:০৫:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০১৯