ঢাকা ০১:১৩ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠানো হচ্ছে কানাডার জনপ্রিয় খাবার পুটিন ভেনেজুয়েলার সংস্কার নিয়ে মতামত সংগ্রহে মাচাদো, উচ্ছ্বাস-আবেগে সাধারণ মানুষের সাড়া নারীর যোগ্যতার স্বীকৃতি পুরুষ আসলে সহজে দিতে চায়না। সমাজের পুরুষের এটা হবি, শিকড়ের টান ডিসেম্বর ঘিরে অপতৎপরতা রুখে দিতে সতর্ক অবস্থানে বিজিবি। সেক্টর কমান্ডারের হিলি সীমান্ত পরিদর্শন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠানো হচ্ছে কানাডার জনপ্রিয় খাবার পুতিন সন্ত্রাস দমনে শেরপুরে যুবদলের প্রস্তুতি ৫ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা সরকারের ইরানের বন্দরে আরোপিত অবরোধ অমান্যকারী জাহাজে মার্কিন বাহিনীর গুলিবর্ষণ মার্শাল আর্ট তরুণদের আত্মনিয়ন্ত্রণ ও প্রতিকূলতা মোকাবিলায় সক্ষম করে : সড়কমন্ত্রী আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশে ভ্রমণ করতে পারবে

রায়েরবাজার গণকবরের মরদেহগুলো তোলা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

সিটিজেন প্রতিবেদক: ছাত্র-জনতার আন্দোলনে নিহত হয়ে রায়েরবাজার গণকবরে দাফন হওয়া মরদেহগুলো ডিএনএ টেস্টের মাধ্যমে পরিচয় শনাক্ত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। একই সঙ্গে পরিচয় শনাক্ত হলে পরিবার চাইলে মরদেহ গ্রামে নিতে পারবেন বলেও জানান তিনি।

শনিবার (২ আগস্ট) রাজধানীর রায়েরবাজার গণকবরস্থান পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব বলেন।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এখানে ১০০’র ওপরে জুলাই শহীদের মরদেহ দাফন করা হয়েছে। তাদের অনেককে কিন্তু শনাক্ত করা যায় নাই৷ এগুলো আমাদের চিন্তাভাবনা আছে। খুব তাড়াতাড়ি আমরা এদের শনাক্ত করার ব্যবস্থা করব। এতদিন তাদের আত্মীয়-স্বজন অনেকেই কবর থেকে উঠানো হোক এটা রাজি হননি। এখন তারা রাজি হয়েছে। যদি তারা সবাই রাজি থাকে তাহলে তাদের মরদেহগুলো আমরা ডিএনএ’র মাধ্যমে শনাক্ত করব। আর কেউ যদি এখান থেকে মরদেহ তাদের গ্রামের বাড়িতে নিয়ে যেতে চায় আমরা সেটাও অ্যালাউ করব। এই প্রক্রিয়ায় বেশিদিন সময় লাগবে না।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠানো হচ্ছে কানাডার জনপ্রিয় খাবার পুটিন

রায়েরবাজার গণকবরের মরদেহগুলো তোলা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট টাইম : ০৩:৪৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫