ঢাকা ০৯:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা দিতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর ব্ল্যাক কফি কী সত্যিই ওজন কমাতে পারে? ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করতে কী করবেন?

এশিয়া কাপে আর বিশ্রাম পাচ্ছেন না বুমরাহ

ক্রীড়া ডেস্ক: ভারতীয় দলের পেস জাদুকর জাসপ্রীত বুমরাহকে এশিয়া কাপে বাকি ম্যাচগুলোতে বিশ্রাম দেওয়া হয়তো হবে না, এমনটাই জানিয়েছেন দলের সহকারী কোচ রায়ান টেন ডেসকাটে। চোট সমস্যা এবং ভারী সূচি থাকা সত্ত্বেও, বুমরাহকে খেলায় অব্যাহত রাখতে চায় ভারত, বিশেষ করে এশিয়া কাপের ফাইনাল পর্যন্ত।

পিঠের চোটের কারণে গত এক বছর ধরে বুমরাহর খেলার চাপ নিয়ন্ত্রিত রাখা হচ্ছে। সম্প্রতি ইংল্যান্ডের বিপক্ষে ২-২ এ শেষ হওয়া পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে তিনি খেলেছেন মাত্র তিনটিতে।

এশিয়া কাপের বর্তমান ভারত আজ বাংলাদেশের বিপক্ষে ম্যাচের পর  শুক্রবার খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে এবং রবিবারের ফাইনালে খেলার সম্ভাবনাও আছে। এরপরই ২ অক্টোবর থেকে শুরু হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ।

টেন ডোশাট বলেন, ‘আমি বলব, বুমরাহকে বিশ্রাম দেওয়ার সম্ভাবনা খুবই কম। আগামী বৃহস্পতিবার থেকেই টেস্ট শুরু, তাই এটি আসলে তার কাজের চাপ সামলানোর জন্য ভালো প্রস্তুতিই বলা যায়।

আমরা প্রতিটি ম্যাচে সেরা দল নিয়েই নামতে চাই, আর বুমরাহ অবশ্যই সেই পরিকল্পনার অংশ।’
এশিয়া কাপে এখন পর্যন্ত তিন উইকেট নিয়েছেন বুমরাহ। তবে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে উইকেটশূন্য থেকে ৪৫ রান খরচ করায় সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে।

তবে কোচের মতে, এটি খেলার অংশ।

তিনি যোগ করেন, ‘সবসময়ই সে উইকেট পাবে না বা কম রান দেবে না। আমরা এখন দুই পেসার ও বেশি স্পিনার নিয়ে নামাই সঠিক মনে করছি।’

টেন ডেশাট আরো বলেন, ‘টি-টোয়েন্টি ফরম্যাটে পাওয়ার প্লেতে টানা তিন ওভার বল করা অনেক চাপের। তবে আমরা মনে করি, টেস্ট ম্যাচের আগে এই কাজের চাপ যথাযথ, পাশাপাশি এশিয়া কাপের গুরুত্বও রয়েছে।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’

এশিয়া কাপে আর বিশ্রাম পাচ্ছেন না বুমরাহ

আপডেট টাইম : ০৩:৪৪:৫০ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫