ঢাকা ০৪:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নরসিংদীতে অনাগত সন্তানের পিতৃত্ব ও ন্যায় বিচারের দাবীতে রাইট প্রটেকশন এন্ড লিগ্যাল এইড ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণ জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা  আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন চেয়ে জাহাঙ্গীর হোসেন আবেদনপত্র ও রাজনৈতিক মামলা সহ জীবন বৃত্তান্ত জমা দিলেন পলাশবাড়ীর এসিল্যান্ড ও পৌর প্রশাসক আল ইয়াসা রহমানকে বিদায়ী সংবর্ধনা জয়ের পথ খুঁজে বের করব, ইউনাইটেডে কঠিন শুরুর পর পচেত্তিনোর প্রত্যয় কার্যকর সংসদ গড়তে সবাইকে একসাথে কাজ করার আহ্বান ডেপুটি স্পিকারের হাসিনার সাবেক উপপ্রেস সচিব সাখাওয়াত মুনসহ ৩ জন কারাগারে ১ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী মোহনা টিভির সাবেক সিইও তসলিম গ্রেপ্তার

সর্বোচ্চ চেষ্টা করছি ডেঙ্গু মোকাবিলায় : মেয়র খোকন

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক বলে জানিয়েছেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরশেনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন । প্রতিদিনই ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

রোববার (২৮ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীদের অবস্থা সরেজমিন পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের এসব কথা বলেন মেয়র।
এ সময় হাসপাতালের পরিচালক প্রফেসর উত্তম কুমার বড়ুয়াসহ সংশ্লিষ্ট চিকিৎসকগণ এবং ডিএসসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগে‌ডিয়ার জেনারেল শ‌রিফ আহমেদ উপস্থিত ছিলেন।

সোমবার থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিনামূল্যে এরোসল স্প্রে বিতরণ করা শুরু হবে জানিয়ে সাঈদ খোকন বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় অচিরেই আমরা নগরীকে ডেঙ্গুমুক্ত করতে সক্ষম হবো।

এ সময় মেয়র সাঈদ হাসপাতালে পুরুষ ও শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন ডেঙ্গু আক্রান্ত রোগীদের শারীরিক অবস্থার সার্বিক খোঁজ নেন। নগর কর্তৃপক্ষ তাদের পাশে আছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই বলে রোগীর স্বজনদের আশ্বস্ত করেন মেয়র।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নরসিংদীতে অনাগত সন্তানের পিতৃত্ব ও ন্যায় বিচারের দাবীতে রাইট প্রটেকশন এন্ড লিগ্যাল এইড ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন

সর্বোচ্চ চেষ্টা করছি ডেঙ্গু মোকাবিলায় : মেয়র খোকন

আপডেট টাইম : ১১:৪২:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুলাই ২০১৯