ঢাকা ০৯:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা দিতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর ব্ল্যাক কফি কী সত্যিই ওজন কমাতে পারে? ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করতে কী করবেন?

ভারতকে এসিসি অফিসে এসে ট্রফি নিতে বললেন মোহসিন নাকভি

 স্পোর্টস ডেস্ক : এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি মোহসিন নাকভি স্পষ্ট জানিয়ে দিয়েছেন—ভারত যদি সরাসরি তার কাছ থেকে গ্রহণ না করে, তবে এশিয়া কাপের ট্রফি দেওয়া হবে না!

মঙ্গলবার দুবাইয়ে অনুষ্ঠিত এসিসির সভার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি এ কথা বলেন।

নকভি বলেন, এসিসি সভাপতি হিসেবে আমি সেদিনই ট্রফি হাতে তুলে দিতে প্রস্তুত ছিলাম, এখনো আছি। তারা যদি সত্যিই ট্রফি নিতে চায়, তাহলে এসিসি অফিসে এসে আমার কাছ থেকেই নিতে হবে।

সভায় সভাপতিত্ব করেন নাকভি নিজেই। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) থেকে ভার্চুয়ালি যোগ দেন রাজীব শুক্লা ও আশিষ শেলার। তবে সেখানে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবের দলের হাতে ট্রফি ও পদক তুলে দেওয়ার বিষয়ে কোনও সিদ্ধান্ত হয়নি।

গত রবিবার এশিয়া কাপের ফাইনালের দিন ঘটনার সূত্রপাত। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এবং দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী নাকভি ট্রফি দেওয়ার জন্য মঞ্চে উঠলেও ভারতীয় অধিনায়ক ও তার সতীর্থরা তা নিতে অস্বীকার করেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠান প্রায় এক ঘণ্টা ধরে স্থগিত থাকে। শেষ পর্যন্ত কুলদীপ যাদব, তিলক বর্মা ও অভিষেক শর্মা নিজেদের ব্যক্তিগত পুরস্কার অন্য অতিথিদের কাছ থেকে নিলেও, ট্রফিটি এক এসিসি কর্মকর্তা মঞ্চ থেকে সরিয়ে নেন। ট্রফি ও পদক ছাড়াই মঞ্চে ভারতের উদযাপন শেষ হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’

ভারতকে এসিসি অফিসে এসে ট্রফি নিতে বললেন মোহসিন নাকভি

আপডেট টাইম : ০৯:০১:২৬ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫