ঢাকা ০৯:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা দিতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর ব্ল্যাক কফি কী সত্যিই ওজন কমাতে পারে? ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করতে কী করবেন?

রোহিত-কোহলিকে নিয়েই ভারতের ওয়ানডে দল, বাদ দুই তারকা

ক্রীড়া ডেস্ক : ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই) শনিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে। আগামী ১৯ অক্টোবর পার্থে শুরু হবে সিরিজটি।

আজ শনিবার ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করবে।

গত ফেব্রুয়ারি-মার্চে চ্যাম্পিয়নস ট্রফির পর থেকে আর ভারতীয় জার্সি গায়ে নামেননি রোহিত-কোহলি। এর মধ্যে দুজনই টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর টি-টোয়েন্টি ক্রিকেট থেকে বিদায় নেন এবং সম্প্রতি টেস্ট ক্রিকেট থেকেও অবসর ঘোষণা করেন। ফলে ওয়ানডেই এখন তাদের একমাত্র আন্তর্জাতিক ফরম্যাট।

ওয়ানডে দলে ফিরলেও রোহিত শর্মাকে অধিনায়ক হিসেবে রাখা হবে কি না, তা নিয়ে নির্বাচকদের বিশেষ বৈঠকে আলোচনা হওয়ার কথা। জানা গেছে, এ বিষয়ে রোহিতের সঙ্গেও সরাসরি কথা বলবেন তারা। এরই মধ্যে বেঙ্গালুরুর বোর্ড অব কন্ট্রোলের এক্সেলেন্স সেন্টারে ফিটনেস টেস্ট উতরে গেছেন রোহিত।

চ্যাম্পিয়নস ট্রফি জয়ী দলের বেশিরভাগ ক্রিকেটারই অস্ট্রেলিয়া সফরের ওয়ানডে দলে থাকবেন বলে ধারণা করা হচ্ছে। সেই তালিকায় আছেন শ্রেয়াস আইয়ার, যিনি ওই টুর্নামেন্টে ভারতের হয়ে সর্বোচ্চ রান করেছিলেন। এছাড়া জসশ্বী জয়সওয়ালও ওয়ানডে দলে জায়গা পেতে পারেন। নির্বাচকদের আলোচনায় আছেন অভিষেক শর্মাও, যিনি বর্তমানে টি-টোয়েন্টি সার্কিটের সবচেয়ে ফর্মে থাকা ব্যাটার হিসেবে পরিচিত।

ভারত-অস্ট্রেলিয়া সিরিজ শুরু হবে ওয়ানডে দিয়ে। ১৯ অক্টোবর প্রথম ওয়ানডে পার্থে। দ্বিতীয় ওয়ানডে ২৩ অক্টোবর অ্যাডিলেডে এবং ২৫ অক্টোবর তৃতীয় ওয়ানডে মাঠে গড়াবে সিডনিতে। এরপর ২৯ অক্টোবর থেকে শুরু হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ, যা চলবে ৮ নভেম্বর পর্যন্ত।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’

রোহিত-কোহলিকে নিয়েই ভারতের ওয়ানডে দল, বাদ দুই তারকা

আপডেট টাইম : ০৭:২১:৩৩ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫