ঢাকা ০৮:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা দিতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর ব্ল্যাক কফি কী সত্যিই ওজন কমাতে পারে? ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করতে কী করবেন?

বিশ্বকাপে সর্বোচ্চ রানের রেকর্ড বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক: নারী ক্রিকেট বিশ্বকাপে অবশেষে ব্যাটিং ব্যর্থতার ভাঙা চক্র ভেঙে দিয়েছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টপ অর্ডারের শক্তিশালী ভিত্তির ওপর দাঁড়িয়ে ঝড় তুলেছেন স্বর্ণা আক্তার। তার ঝোড়ো ফিফটির মাধ্যমে টাইগ্রেসরা ২০০ রানের বেশি সংগ্রহ করতে সক্ষম হয়েছে।

ভারতের বিশাখাপত্তমে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৩২ রান করেছে বাংলাদেশ। যা নারী বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহের রেকর্ড। দলের হয়ে অপরাজিত ফিফটি করেছেন স্বর্ণা।

এদিন, দেখে-শুনে সাবধানী শুরু করেন দুই ওপেনার রুবাইয়া হায়দার ঝিলিক ও ফারজানা হক। তাতে রান রেট কিছুটা কম থাকলেও ভালো শুরু পেয়েছে বাংলাদেশ। লম্বা সময় পর উদ্বোধনী জুটিতে ফিফটির দেখা পায় টাইগ্রেসরা। ৫২ বলে ২৫ রান করে ঝিলিক ফিরে গেলে সেই জুটি ভাঙে। আরেক ওপেনার ফারজানা করেছেন ৭৬ বলে ৩০ রান।

তিনে নেমে আরও একবার দুর্দান্ত ব্যাটিং করেন শারমিন আক্তার। নিগার সুলতানা জ্যোতিকে সঙ্গে নিয়ে তৃতীয় উইকেট জুটিতে যোগ করেন ৭৭ রান। ৪২ বলে ৩২ রান করেছেন অধিনায়ক।

জ্যোতি ফিরলেও ফিফটি তুলে নিয়েছেন শারমিন। মাইলফলক ছুঁয়েছেন ৭৪ বলে। তার দুর্দান্ত ব্যাটিংয়ে শক্ত ভিত পায় বাংলাদেশ। যেখানে দাঁড়িয়ে ঝড় তুলেছেন স্বর্ণা। ব্যাটিং অর্ডারে প্রমোশন দিয়ে তাকে পাঁচে খেলানো হয়। মিডল অর্ডারে সফল তিনি।

মাত্র ৩৪ বলে ব্যক্তিগত ফিফটি স্পর্শ করেছেন স্বর্ণা। বাংলাদেশের নারী ওয়ানডে ইতিহাসে যা দ্রুততম। শেষদিকে স্বর্ণার সঙ্গে রান উৎসবে যোগ দেন রিতু মণি। ৮ বলে অপরাজিত ১৯ রান করেছেন তিনি। তাতে নারী বিশ্বকাপে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে বাংলাদেশ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’

বিশ্বকাপে সর্বোচ্চ রানের রেকর্ড বাংলাদেশের

আপডেট টাইম : ০৯:৪৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫