ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোরে মাধনগর ডিগ্রি কলেজের একাডেমিক ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শাবিপ্রবিতে ক্যাম্পাস সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার চিলমারীতে দিন দুপুরে বাড়িতে হা/ম/লায় থিয়েটার গ্র্যাজুয়েটস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আনুষ্ঠানিক যাত্রা শুরু ব্রাহ্মণবাড়িয়ায় যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি বিএমইউর সি ব্লকে ১১ শয্যার আইসিইউ উদ্বোধন অপরাধ প্রতিরোধে একসঙ্গে কাজ করার আহ্বান, মোহাম্মদপুরে র‍্যাব-২-এর টাউন হল মিটিং বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ম:/দকের হাত থেকে যুব সমাজকে রক্ষার আকুল আকুতি শহীদ রাজীবের মায়ের

অগ্নি দুর্ঘটনায় তদন্ত সক্ষমতা বাড়াতে সহায়তার আশ্বাস ইতালির

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ও ইতালির স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যে ইতালির রোমে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় অগ্নি দুর্ঘটনায় তদন্ত সক্ষমতা বাড়ানো, প্রযুক্তিগত সহায়তা, অগ্নি দুর্ঘটনা নিয়ন্ত্রণে প্রশিক্ষণ, অনিয়মিত অভিবাসন এবং মানব পাচার নিয়ে আলোচনা হয়।

শনিবার (১৮ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ইতালির ইন্টেরিয়র মিনিস্টারের কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে অনিয়মিত অভিবাসন, মানবপাচার, অর্থ পাচার ও আর্থিক অপরাধ প্রতিরোধ এবং অগ্নি দুর্ঘটনায় তদন্ত সক্ষমতা বৃদ্ধিসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা করা হয়।

বৈঠকে উভয় দেশ অভিবাসন ব্যবস্থাপনা ও পাচার রোধে যৌথ নিরাপত্তা সংলাপ, গোয়েন্দা তথ্য বিনিময় এবং আইন প্রয়োগকারী সংস্থার যৌথ অভিযান পরিচালনার বিষয়ে সম্মত হয়।

এছাড়া বৈঠকে মানব পাচার মোকাবিলায় যৌথ টাস্ক ফোর্স গঠন, ভুক্তভোগীদের পুনর্বাসন ও বৈধ অভিবাসনের সুযোগ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।

তাছাড়া বৈঠকে আর্থিক অপরাধ প্রতিরোধে পারস্পরিক আইনি সহায়তা চুক্তি (এমএলএটি) ও প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষরের প্রস্তাব করা হয়। পাশাপাশি ফরেনসিক তদন্ত ও সম্পদ পুনরুদ্ধারে সক্ষমতা বৃদ্ধির উদ্যোগের বিষয় নিয়ে আলোচনা করা হয়। বাংলাদেশের অগ্নি দুর্ঘটনায় তদন্ত সক্ষমতা বাড়াতে ইতালি প্রযুক্তিগত সহায়তা ও প্রশিক্ষণ প্রদানের আশ্বাস দেয়।

বৈঠকটিতে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা ও ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী ভবিষ্যৎ সহযোগিতা ও অংশীদারিত্বের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নাটোরে মাধনগর ডিগ্রি কলেজের একাডেমিক ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

অগ্নি দুর্ঘটনায় তদন্ত সক্ষমতা বাড়াতে সহায়তার আশ্বাস ইতালির

আপডেট টাইম : ০৫:১৩:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫