ঢাকা ০৭:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা দিতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর ব্ল্যাক কফি কী সত্যিই ওজন কমাতে পারে? ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করতে কী করবেন?

ভারতকে হারানোয় হামজা-জামালদের ২ কোটি টাকা পুরস্কার ঘোষণা

ক্রীড়া ডেস্ক: বাংলাদেশ-ভারত ম্যাচ মানেই বাড়তি উন্মাদনা ও উত্তেজনা। আজ ম্যাচ শুরুর আগেই গ্যালারিতে ছিল উপচে পড়া দর্শক। জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ-ভারতের লড়াই উপভোগ করতে এসেছিলেন কয়েকজন উপদেষ্টা ও নানা ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা।

ম্যাচের ১২তম মিনিটে শেখ মোরসালিনের গোলেই ২২ বছর পর ভারতের বিপক্ষে জয়ের দেখা পায় দল। শেষ পর্যন্ত সেই এক গোল ধরে রেখে মাঠ ছাড়েন হামজা চৌধুরী, শেখ মোরসালিনরা।

এই ম্যাচটি গ্যালারিতে বসে উপভোগ করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। মোরসালিনের গোলের পর গ্যালারিতে তাঁর উচ্ছ্বাস চোখে পড়ার মতো ছিল। তিনি বাফুফে সভাপতি তাবিথ আউয়াল, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীসহ উপস্থিত অতিথিদের সঙ্গে আলিঙ্গন করে আনন্দ ভাগাভাগি করেন।

রেফারি শেষ বাঁশি বাজানোর পর ক্রীড়া উপদেষ্টা মাঠে নেমে খেলোয়াড়দের অভিনন্দন জানান। এরপর বাফুফে সভাপতি তাঁকে নিয়ে যান ড্রেসিংরুমে। ক্রীড়া উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে ড্রেসিংরুমের সেই উদ্‌যাপনের ভিডিও পরে প্রকাশ করা হয়।

ভিডিওতে দেখা যায়, খেলোয়াড়দের সঙ্গে নাচে–গানে উৎসবে মেতেছেন ক্রীড়া উপদেষ্টা, তাবিথ আউয়াল, মোস্তফা সরয়ার ফারুকী। এমন সময়ে ফুটবলাররা তাল মিলিয়ে ‘বোনাস চাই’ স্লোগান দেন। উচ্ছ্বসিত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দুই আঙুল তুলে দলের জন্য দুই কোটি টাকা বোনাসের ঘোষণা দেন।

ড্রেসিংরুম থেকে বের হয়ে স্টেডিয়ামের বাইরে অপেক্ষমাণ টিভি সাংবাদিকদের সামনেও তিনি একই ঘোষণা পুনর্ব্যক্ত করেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’

ভারতকে হারানোয় হামজা-জামালদের ২ কোটি টাকা পুরস্কার ঘোষণা

আপডেট টাইম : ১২:৫০:৪১ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫