ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশে কারো নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে কারো নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি।

তারেক রহমানের দেশে ফিরে আসা নিয়ে নিরাপত্তার কোনো শঙ্কা আছে কিনা, জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশে কারো নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। সবার নিরাপত্তা দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রস্তুত আছে। বিশেষভাবে যাদের নিরাপত্তা দেওয়া দরকার, তাদের জন্যও আমরা প্রস্তুত আছি।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির মর্যাদা দিতে কেন এত সময় লাগল, প্রশ্নে উপদেষ্টা বলেন, ‘এটা নিয়ে আমি কিছু বলতে পারব না। যাদের এটা দেওয়ার এখতিয়ার, তারা এটা দিতে পারবেন।’

ফোনে আড়িপাতা নিয়ে জানতে চাইলে তিনি বলেন, যেসব সংস্থা অথরাইজড, তারা আড়িপাতবে। যারা অথরাইজড না, তারা আড়ি পাতবে না।

উপদেষ্টা বলেন, ‘কোর কমিটির বৈঠকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়েছে। সবচেয়ে বেশি কথা হয়েছে, আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে। এছাড়া মাদকের দৌরাত্ম্য নিয়ন্ত্রণ, সীমান্ত, পার্বত্য চট্টগ্রাম, লুট হওয়া অস্ত্র উদ্ধার নিয়ে আলোচনা হয়েছে।’

‘নির্বাচনে কতগুলো ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে, কতগুলো ঝুঁকিপূর্ণ না; তা দেখে আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে। বডি-ওর্ন ক্যামেরা ক্রয়ের অগ্রগতি, যেগুলো আমাদের কাছে চলে এসেছে, সেগুলো দিয়ে প্রশিক্ষণ কতটুকু হয়েছে। এছাড়া অন্যান্য বাহিনীর প্রস্তুতি নিয়েও আমরা কথা বলেছি,’ যোগ করেন তিনি।

কতগুলো বডি-ওর্ন ক্যামেরা কেনা হবে, প্রশ্নে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘আমাদের যতগুলো প্রয়োজন, ততগুলো কেনা হবে।’

কোন কোন এলাকা ঝুঁকিপূর্ণ, জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘তালিকাটা আপনাদের দিতে চাই না। কারণ, পরিস্থিতির সাথে সাথে এগুলো পরিবর্তন হতে থাকে। চূড়ান্তভাবে যখন করা হবে; তখন সেটা আপনাদের দেব।’

ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো কীভাবে নির্ধারণ করা হচ্ছে, জানতে চাইলে, তিনি বলেন, ‘আপনারা যেভাবে খবর দেন, সেভাবে নির্ধারণ হয়।’

সীমান্ত নিয়ে কী আলোচনা হয়েছে, প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘নির্বাচনের সময় সীমান্ত দিয়ে যাতে কেউ অনুপ্রবেশ করতে না পারে, সেটা নিয়ে কথা হয়েছে।’

বিডিআর হত্যাকাণ্ড নিয়ে তদন্ত কমিটির প্রতিবেদন নিয়ে তিনি বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি সিরিয়াসলি দেখছে। বিশাল ভলিউমের প্রতিবেদন, পুরোটা আমার পড়া হয়নি। পড়ার পর তাদের সুপারিশ পুরোপুরি বাস্তবায়ন করা হবে।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী

বাংলাদেশে কারো নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট টাইম : ০৪:৫৯:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫