ঢাকা ০৬:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা দিতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর ব্ল্যাক কফি কী সত্যিই ওজন কমাতে পারে? ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করতে কী করবেন?

সিলেটের দাপুটে জয়, হ্যাটট্রিক হার রংপুরের

ক্রীড়া ডেস্ক: বিপিএলে সিলেট টাইটানসের কাছে ৬ উইকেটের বড় ব্যবধানে হারলো রংপুর রাইডার্স। রংপুরের ১১৪ রান ১৫ বল আর ৬ উইকেট হাতে রেখে পেরিয়ে যায় সিলেট টাইটানস।

সোমবার মাত্র ১১৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দারুণ সূচনা পায় সিলেট। উদ্বোধনী জুটিতে আসে ৫৪ রান। মাত্র ২২ বলে ৩৩ রান করে আউট হন ওপেনার তৌফিক খান। আর পরের উইকেটে ব্যাট করতে নেমে ২৬ বলে ২১ রান করেন ডানহাতি ব্যাটার আরিফুল ইসলাম। এ ছাড়া আফিফ ১২ ও ইথান ব্রুকস ০ রানে আউট হন।

এরপর মঈন আলীকে সঙ্গে নিয়ে জয় নিশ্চিত করেন ওপেনার পারভেজ হোসেন ইমন। মাঠ ছাড়ার আগে ফিফটি তুলে নেন ইমন। অপরাজিত থাকেন ৪১ বলে ৫২ রানে। কোনো বল না খেলেই মাঠ ছাড়েন মঈন আলী।

এর আগে, সিলেটে নিজেদের শেষ ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নামে রংপুর। দুই ওভারে ৬ বলের মধ্যে ৬ রানে দুই ওপেনার কাইল মায়ার্স ও তাওহীদ হৃদয় আউট হন। নাসুম আহমেদের বলে ডাক মারেন মায়ার্স। ৪ রান করে শহীদুল ইসলামের শিকার হন হৃদয়।

চারটি চার মেরে দারুণ শুরু করে লিটন দাস শহীদুলের পরের ওভারে বিদায় নেন। ১২ বলে ২২ রান করেন তিনি। পাওয়ার প্লেতে ৩ উইকেটে ৩৫ রান করে চাপে পড়ে রংপুর।

তারপর ১১তম ওভারে চতুর্থ উইকেট পড়লেও রান দ্রুত বাড়েনি। ১৭ রান করা ইফতিখার আহমেদ ৪০ রানের জুটি গড়ে ফিরে যান। তারপর শুরু হয় ধস। একশর আগে অলআউটের শঙ্কা জাগে রংপুর শিবিরে। ১৬তম ওভারে নাসুম আহমেদের টানা দুই বলে উইকেট হারায় রংপুর। ৯৬ রানে ৯ উইকেট পড়েছিল তাদের। তবে মাহমুদউল্লাহর ব্যাটে একশ পার করে প্রথম পাঁচ ম্যাচে চার জয় পাওয়া রংপুর।

শেষ ওভারের প্রথম বলে মাহমুদউল্লাহকে দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রানে থামান সালমান ইরশাদ। ২৩ বলের ইনিংসে ছিল চারটি চার। ১৮ রানের জুটি ভাঙতেই শেষ হয় রংপুরের ইনিংস। তাদের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন খুশদিল শাহ।

মঈন আলী তার চার ওভারে মাত্র ৮ রান দিয়ে ২ উইকেট নেন। নাসুম ও শহীদুল তিনটি করে উইকেট শিকার করেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’

সিলেটের দাপুটে জয়, হ্যাটট্রিক হার রংপুরের

আপডেট টাইম : ০৭:২৯:৫৪ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬