ঢাকা ০৬:৪০ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার চিলমারীতে দিন দুপুরে বাড়িতে হা/ম/লায় থিয়েটার গ্র্যাজুয়েটস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আনুষ্ঠানিক যাত্রা শুরু ব্রাহ্মণবাড়িয়ায় যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি বিএমইউর সি ব্লকে ১১ শয্যার আইসিইউ উদ্বোধন অপরাধ প্রতিরোধে একসঙ্গে কাজ করার আহ্বান, মোহাম্মদপুরে র‍্যাব-২-এর টাউন হল মিটিং বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ম:/দকের হাত থেকে যুব সমাজকে রক্ষার আকুল আকুতি শহীদ রাজীবের মায়ের কালিয়াকৈরে ব্যবসায়ীকে প্রকাশ্যে পিটিয়ে হ/ত্যা দেড় মাসেও কোন আ/সামীকে গ্রে/ফ/তার করতে পারেনি পু/লিশ মান নিয়ে আপস নয়, প্রকল্প এলাকায় এলজিইডির তদারকি জোরদার স্টাফ রিপোর্টার মোঃ আব্দুল আজিজ মিয়া

নির্বাচনে পেশাদার-নিরপেক্ষ দায়িত্ব পালনের নির্দেশ আইজিপির

নিজস্ব প্রতিবদক : পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, বাংলাদেশ পুলিশ দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং জনগণের জান-মাল রক্ষায় সর্বদা নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সব পুলিশ সদস্যকে সর্বোচ্চ সতর্কতা, পেশাদার, ধৈর্য ও সম্পূর্ণ নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি।

শনিবার (২৪ জানুয়ারি) চট্টগ্রাম জেলা পুলিশ লাইনসের সিভিক সেন্টারে নির্বাচন উপলক্ষে আয়োজিত এক প্রাক্-নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আইজিপি। সভায় পুলিশ কর্মকর্তা ও ফোর্স সদস্যরা অংশ নেন।

বাহারুল আলম বলেন, ‘নির্বাচনকালীন সর্বোচ্চ সতর্কতা, ধৈর্য ও পেশাদারি বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে। যাতে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা যায়। পুলিশ দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং জনগণের জান-মাল রক্ষায় সর্বদা নিষ্ঠা ও পেশাদারির সঙ্গে কাজ করে যাচ্ছে। জনবান্ধব পুলিশিং আরও শক্তিশালী করতে জনগণের দোরগোড়ায় সহজ ও কার্যকর পুলিশি সেবা পৌঁছে দিতে হবে।’

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আহসান হাবীব পলাশ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজ। স্বাগত বক্তব্য দেন চট্টগ্রামের পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন।

এ ছাড়া সভায় পুলিশের চট্টগ্রাম রেঞ্জ কার্যালয়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশ, র‍্যাবসহ চট্টগ্রাম বিভাগের আওতাধীন ২৯টি ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন পদবির মোট ৪৫৮ জন অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।

এর আগে সভায় পুলিশের বিভিন্ন স্তরের অফিসার ও ফোর্স সদস্যরা নির্বাচনকালীন বাস্তব চ্যালেঞ্জ তুলে ধরে বিভিন্ন দাবি ও প্রস্তাব উপস্থাপন করেন। এর মধ্যে ছিল দ্বীপ থানাসমূহের জন্য স্পিড বোট সরবরাহ, মোটরসাইকেল ক্রয়ের জন্য ঋণ সুবিধা, দ্বীপ ভাতা চালু ও বৃদ্ধি এবং নির্বাচনকালীন দায়িত্বপ্রাপ্তদের সরকারি সুবিধা বৃদ্ধি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

নির্বাচনে পেশাদার-নিরপেক্ষ দায়িত্ব পালনের নির্দেশ আইজিপির

আপডেট টাইম : ০৯:০৪:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬