সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মিরপুরে আমিনুল হকের ব্যতিক্রমী উদ্যোগ: পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় মিললো সাইকেল ইরান যুদ্ধ শেষে চুক্তিতে রাজি হতে প্রস্তুত নন ট্রাম্প খুলনায় অস্ত্র, গোলাবারুদসহ সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক শ্যামপুরে ডিএসসিসির মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু পবিত্র রমজানে অধিকাংশ খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীদের নিয়ে অপতথ্য প্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট কারিগরি-মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন আহ্বান ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ২০০জন হাফেজকে সংবর্ধনা দেন ইসলামী ছাত্রশিবির গোদাগাড়ীতে পরকীয়া প্রেমের টানে চুরি সোনা ও নগদ টাকাসহ পুত্রবধূ ও তার প্রেমিক গ্রেফতার

গৌরনদীতে সেনাবাহিনীর অভিযানে ১৪ কেজি গাঁজাসহ তৃতীয় লিঙ্গের ব্যক্তি আটক

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ১২ বার পঠিত

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি :

 

 

বাংলাদেশ সেনাবাহিনীর অভিযানে বরিশালের গৌরনদী উপজেলায় ১৪ কেজি গাঁজাসহ এক তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের আওতাধীন ৬ পদাতিক ব্রিগেডের ৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ২৮ জানুয়ারি ২০২৬ তারিখ রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় তল্লাশি অভিযান পরিচালনা করে। এ সময় কৌশিক (২৫) নামের এক তৃতীয় লিঙ্গের ব্যক্তির কাছ থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে ঢাকা–কুয়াকাটা রুটে একটি মাদক পাচার চক্রের সঙ্গে যুক্ত থেকে গাঁজা পরিবহন করে আসছিল। অভিযান শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটক ব্যক্তিকে উদ্ধারকৃত মাদকসহ গৌরনদী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী সর্বদা পেশাদারিত্ব ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। ভবিষ্যতেও মাদকবিরোধী এ ধরনের বিশেষ ও যৌথ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com