হাফসা আক্তারঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন বলেছেন, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে করতে হবে। ধানের শীষে ভোট দিবেন। দেশে গণতন্ত্র এবং আপনাদের ভোটাধিকার টেকসই করতেই আগামী ১২ ফেব্রুয়ারী আপনারা সবাই ভোট কেন্দ্রে যাবেন।
পলাতক হাসিনার নির্বাচনগুলোতে আপনারা ভোট দিতে পারেন নাই। ১৪ সালের নির্বাচনে ১৫৪ আসনে বিনা ভোটে এমপি বানিয়েছে। ১৮ সালে আগের রাতে ব্যালটে সিল মেরে ক্ষমতায় বসেছে। ২৪ সালের নির্বাচনে নিজেদের লোক দিয়ে ডামি প্রার্থী সাজিয়ে ক্ষমতা দখলে রেখেছে।
আপনাদের ভোটাধিকার নিশ্চিত করতেই বিগত ১৭ বছর যাবত বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করেছি। বর্তমানে একটি মহল ষড়যন্ত্র করতেছে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য। আপনারা সর্তক থাকলে কোন ষড়যন্ত্রই কাজে আসবে না।
আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর খিলক্ষেত থানার ৪৩ নং ওয়ার্ড ডুমনী পাতিরা এলাকা থেকে ৮ম দিনে নির্বাচনের প্রচারণা ও গণসংযোগ শুরুর আগে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এস এম জাহাঙ্গীর হোসেন এসব কথা বলেন।
খিলক্ষেত থানা বিএনপি আহ্বায়ক ফজলুল হকের সভাপতিত্বে প্রচারণা ও গণসংযোগে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আখতার হোসেন, সেচ্ছাসেবক দল উত্তরের সহ সভাপতি মোস্তফা কামাল হৃদয়, খিলক্ষেত থানা বিএনপির সোহরাব খান স্বপন, জহির উদ্দিন বাবু, সেচ্ছাসেবক দলের আসাদুজ্জামান জিসান, তুষার আহমেদ, ইসমাইল হোসেন, উত্তরখান থানা বিএনপির রফিকুল ইসলাম, উত্তরা পূর্ব থানা বিএনপির আহ্বায়ক মোঃ শাহ আলম, উত্তরা পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক মেসবাহ উদ্দিন খোকন, মোঃ আলাউদ্দিন, আলমগীর হোসেন শিশির, মোস্তফা সরকার সহ খিলক্ষেত বিমানবন্দর ভাটারা থানা সহ বিএনপি ও অংগসংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।