তরিকুল ইসলাম:
বিশেষ প্রতিনিধি:
যশোরের শার্শার বসত পুর এলাকায় বিশেষ মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবাসহ মোহাম্মদ আবীর হাসান (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৩ আগস্ট রাত আনুমানিক ১০:৪০ ঘটিকায় শার্শা থানাধীন বসতপুর বড় কলোনী মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শার্শা থানা পুলিশের এসআই (নিঃ) মোঃ শরিফুল ইসলামের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বসতপুর এলাকায় অভিযান চালায়। এ সময় বড় কলোনী মোড়ে মোশারফ হোসেনের ফলের দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে আবীর হাসানকে গ্রেফতার করা হয় এবং তার কাছে থাকা ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আবীর হাসান শার্শার বসতপুর (কাছারীপাড়া) গ্রামের মোহাম্মদ কবির হোসেনের ছেলে। উদ্ধারকৃত আলামতসহ তার বিরুদ্ধে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 


















