শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
সঠিকভাবে যাকাত দিলে কাউকে যৌনকর্মকে পেশা হিসেবে নিতে হতো না: ধর্ম উপদেষ্টা নির্বাচন সুষ্ঠু করতে সারা দেশে ৩৭ হাজারের বেশি বিজিবি সদস্য মোতায়েন থাকবে ঝলম দক্ষিণ ইউনিয়নে আবুল কালাম’র পদসভা ও উঠান বৈঠক  পটুয়াখালী ভার্সিটিতে, পে-স্কেল গেজেটের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন হবিগঞ্জে মুফতি তাহেরির কর্মীর ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ মাধবপুরে ‘মোমবাতি’ প্রতীকের কর্মীর ওপর হামলার নিন্দা ফুলদী চাইল্ড এডুকেশন ইনস্টিটিউট এর বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত ১২৫ বছরের বন্ধন, আগামী দিনের গ্রন্থন’—কালীগঞ্জে তুমিিলিয়া বালিকা বিদ্যালয়ের বর্ণিল জয়ন্তী উৎসব দেশ গড়তে ভালো নেতা চাই ভালো নীতি চাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম ভোটের দিনে বয়োবৃদ্ধদের জন্য রিকশার ব্যবস্থা থাকবে: আমিনুল হক শান্তির রাজনীতিতে বিশ্বাসী বিএনপি, নওগাঁর জনসভায় তারেক রহমানের কড়া হুঁশিয়ারি

ঝলম দক্ষিণ ইউনিয়নে আবুল কালাম’র পদসভা ও উঠান বৈঠক 

  • আপডেট টাইম : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ২ বার পঠিত

মোঃ আবুল খায়ের (মনোহরগঞ্জ)কুমিল্লাঃ

 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা -৯ লাকসাম মনোহরগঞ্জ আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের পদপ্রার্থী মোঃ আবুল কালাম, মনোহরগঞ্জ উপজেলা ঝলম দক্ষিণ ইউনিয়নের মির্জাপুর কেন্দ্রে , নরহরিপুরে , পোমগা্ঁও কেন্দ্রে, যাদবপুর কেন্দ্রে বচইড় বাজারে, ও সর্বোশেষ ঝলম কেন্দ্রে গণসংযোগ করেন।গণসংযোগ শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিগত সতেরো বছর আপনারা নির্যাতিত।আপনাদের চেয়ে আরো বেশি নির্যাতিত জিয়া পরিবার। আপনারা যদি তারেক রহমান কে প্রধানমন্ত্রী করতে চান তাহলে আগামী ১২ই ফেব্রুয়ারী আপনারা ধানের শীষ প্রতীকে আপনাদের মূল্যবান ভোট দিবেন।

বিএনপি সরকার জনবান্ধব সরকার,বিএনপি কৃষি বান্ধব সরকার, বিএনপি ক্ষমতায় গেলে দেশের মানুষের ভাগ্য খুলে যায়।দেশে অর্থনৈতিক চাকা ঘুরে যায়, আমরা ক্ষমতা আসলে শিক্ষার উপর সবচেয়ে বেশী নজর দিবো,

একটি দেশ শিক্ষায় যত উন্নত সে তত বেশী উন্নতির স্বর্ন শিখরে পৌঁছাতে পারে। তিনি আরো বলেন,আমি সংসদ সদস্য পদপ্রার্থী হিসাবে নির্বাচিত হলে আপনারদের এলাকার উন্নয়নমূলক কাজ করবো ইনশাল্লাহ। এ ছাড়া ও স্কুল কলেজে মাদ্রাসা, রাস্তাঘাটসহ অসংখ্য উন্নয়ন মূলক পরিকল্পনা। এ সময় উপস্থিত ছিলেন -মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ইলিয়াস পাটোয়ারী, সিনিয়র সহসভাপতি আলহাজ্ব শাহ সুলতান খোকন, সাধারণ সম্পাদক অধ্যাপক সরোয়ার জাহান ভূইয়া দোলন,মনোহরগঞ্জ উপজেলা বিএনপি উপদেষ্টা একেএম জাহাঙ্গীর, মোঃ সলিম উল্লাহ, সহসভাপতি মোঃ কলিম উল্লাহ, দপ্তর সম্পাদক জি এম আহসান উল্লাহ সোহাগ, সহদপ্তর সম্পাদক মাষ্টার আবুল খায়ের, ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজ আহমেদ, উপজেলা বিএনপি সদস্য, কেশতলা কাউতলা কেন্দ্রের নেতৃত্বে মাষ্টার গোলাম কিবরিয়া জন্টু, পোমগাও কেন্দ্রের নেতৃত্বে, আনোয়ার হোসেন জাহিদ, ঝলম কেন্দ্রের নেতৃত্বে মোঃ আবুল বাসার মোঃ শাহজাহান,মনোহরগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক রহমত উল্লাহ জিকু, সদস্য সচিব মোঃ আমান উল্লাহ চৌধুরীসহ আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাএদলের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com