মো আবুল খায়ের( মনোহরগঞ্জ) কুমিল্লাঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুমিল্লার-৯ মনোহরগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা -৯ লাকসাম মনোহরগঞ্জ, আসনের বিএনপি’র মনোনীত ধানের শীষ প্রতীকের পদপ্রার্থী মোহাম্মদ আবুল কালাম, তিনি তার বক্তব্য বলেন, আমি আজ আপনাদের নিকট ভোট চাইতে আসেনি, বিগত ২৬ বছর আপনাদের সাথে ছিলাম এবং আপনাদেরকে নিয়ে বিএনপির কাজ করেছি, দীর্ঘ এতদিন আমার মত কাউকে পরীক্ষা দিতে হয়নি, আমাকে আপনারা মনোহরগঞ্জ- লাকসামবাসী অনেক ভালোবাসা দিয়ে পরিপূর্ণ আবুল কালাম এ রূপান্তর করেছেন, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আগামী ১২ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটি দীর্ঘ ১৭ বছরের বেগম খালেদা জিয়ার আন্দোলনের ফসল, তাই আপনারা সবাই ধানের শীষে ভোট দিলে খালেদা জিয়ার আত্মার শান্তি ভাবে। আপনারা ছাত্রদল থেকে যুবদল, যুবদল থেকে বিএনপি নেতা হয়েছেন। আজ মনোহরগঞ্জে বিএনপি একটি পরিপূর্ণ দল, আমি মনে করি, চৈতি কালামের পরিবার লাকসাম- মনোহরগঞ্জের পরিবার একই সূত্রে গাথা, আগামী ১২ তারিখ রোজ বৃহস্পতিবার সারাদিন সবাই ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানকে দেশের প্রধানমন্ত্রী বানাবেন এটাই আমার প্রত্যাশা। আপনাদের প্রত্যেক্ষ ভোটে আমি নির্বাচিত হলে মনোরগঞ্জে একটি মেগা রাস্তা নির্মাণ করা হবে যাতে করে যোগাযোগ ব্যবস্থা আরো বেশি উন্নত হয়, আপনাদের ডাকাদিয়া নদী খনন করে কৃষকের মুখে হাসি ফুটানো হবে যাতে করে ভাতে মাছে এ এলাকার মানুষ জীবিকা নির্বাহ করতে পারেন,এবং যাতে করে কৃষকেরা সঠিকভাবে ফসল উৎপাদন করতে পারেন। আপনাদের এ এলাকায় একটি গার্লস হাই স্কুল নির্মাণ করা হবে, যাতে করে এলাকার লেখাপড়ার মান উন্নয়ন হয়, তিনি আরো বলেন- মনোহরগঞ্জ উপজেলা কে একটি মডেল উপজেলা হিসেবে রূপান্তরিত করা হবে,এ এলাকার রাস্তাঘাট ব্রিজ, কালভার্ট এবং উন্নত যোগাযোগ ব্যবস্থা রূপান্তর করা হবে, তিনিআরো বলেন, আমি আপনাদের দোয়া চাই, আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন।
মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক সরওয়ার জাহান ভুঁইয়ার দোলন’র সঞ্চালনায়
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক যোগাযোগ বিষয়ক সম্পাদক ও ডাকসুর সদস্য ডক্টর রশিদ আহমেদ হোসাইনী, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব শাহ সুলতান খোকন সহ-সভাপতি কাজী আবুল বাশার কিরণ, আবদুল্ হাই, আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক মোঃ শফিকুর রহমান, প্রধান বক্তার বক্তব্য রাখেন সামিরা আজিম দোলা।উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু
উপজেলা যুবদলের আবায়ক রহমতুল্লা জিকু, সদস্য সচিব আমান উল্লাহ চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বাহার আলম মজুমদার, যুবদলের যুগ্ন আহবায়ক জহিরুল ইসলাম জুয়েল, যুবদল নেতা হাসান পাটোয়ারী,স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন মোহন প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল স্বেচ্ছাসেবক ও ছাএদলের নেতৃবৃন্দ।