ঢাকা ১০:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার সার পাচার রোধে উদাসীনতার অভিযোগ: ২০ বছরের অধিক সময় একই রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম্পাদক রিক্তা তাহিরপুরে মামলার বাদির লোকজন কর্তৃক আসামীদের বাড়িঘর  ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে মৌচাক এলাকায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজের নির্মাণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা রোকাইয়া আক্তার রিংকি হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য

কনের বাবাকে হত্যার দায় স্বীকার সজীবের

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: রাজধানীর মগবাজারের দিলু রোড এলাকায় প্রিয়াংকা সুটিং হাউজ কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠানে কনের বাবা তুলা মিয়াকে (৪৫) ছুরিকাঘাতে হত্যার কথা স্বীকার করেছেন সজীব আহমেদ রকি।

শুক্রবার তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় তার জবানবন্দি রেকর্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম আবু সুফিয়ান মো. নোমান তার জবানবন্দি রেকর্ড করেন। জবানবন্দিতে হত্যার দায় স্বীকার করেন সজীব। জবানবন্দি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
অপরদিকে আজ মামলার এজাহার গ্রহণ করে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২২ সেপ্টেম্বর দিন ধার্য করেন একই আদালত।

এর আগে বৃহস্পতিবার (১ আগস্ট) মগবাজারের প্রিয়াংকা সুটিং হাউজ কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠানে কনের বাবা তুলা মিয়া ও মা ফিরোজা খাতুনকে ছুরিকাঘাত করে সজীব। হাসপাতালে নিয়ে গেলে মারা যান কনের বাবা। গুরুতর জখম কনের মা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনায় সজীব আহমেদ রকিকে গণপিটুনি দেয় বিয়েতে আগতরা। পরে তাকে পুলিশি হেফাজতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়ে।

রকি পুলিশকে জানান, বিয়ের কনের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। প্রেমিকার বিয়ে সইতে না পেরে তিনি এ কাজ করেছেন।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ জানান, হাতেগোনা কয়েকজনকে নিয়ে বিয়েটি অনুষ্ঠিত হচ্ছিল। এ সময় ওই ছেলে সেন্টারে ঢুকে হট্টগোল সৃষ্টি করে। একপর্যায়ে কনের বাবা-মাকে ছুরিকাঘাত করে। তাদের দুজনকে ইনসাফ বারাকাহ হাসপাতালে নেয়া হলে বাবার মৃত্যু হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার

কনের বাবাকে হত্যার দায় স্বীকার সজীবের

আপডেট টাইম : ০৩:২৪:২২ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০১৯