ঢাকা ০৭:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা দিতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর ব্ল্যাক কফি কী সত্যিই ওজন কমাতে পারে? ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করতে কী করবেন?

৩৭ বছরেই চলে গেলেন ৭বারের মি. ইন্ডিয়া

বিনোদন ডেস্ক: মাত্র ৩৭ বছর বয়সেই না–ফেরার দেশে পাড়ি জমালেন ফিটনেস তারকা-মডেল মায়াঙ্ক পাওয়ার। সোমবার তাঁর অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পরিবারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে মৃত্যুসংবাদ জানানো হয়। তবে মৃত্যুর কারণ সম্পর্কে এখনো কিছু প্রকাশ করা হয়নি।

৭ বারের ‘মিস্টার ইন্ডিয়া’ খেতাবজয়ী এই অ্যাথলেটের অকালপ্রয়াণে ভারতের টেলিভিশন ও ফিটনেস মহলে শোকের আবহ বিরাজ করছে। তবে এখন পর্যন্ত তার মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। বিষয়টি নিয়ে ধোঁয়াশা থাকলেও ভক্তদের মাঝে কাজ করছে গভীর শূন্যতা।

গত ১ জানুয়ারি মায়াঙ্ক তার ৩৭তম জন্মদিন উদ্‌যাপন করেছিলেন। বছর শুরুর আনন্দের রেশ কাটতে না কাটতেই এই দুঃসংবাদে স্তব্ধ সোশ্যাল মিডিয়া। মায়াঙ্কের পরিবারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ভাই, চ্যাম্পিয়ন, পরামর্শদাতা এবং অনেকের অনুপ্রেরণা মায়াঙ্ক চিরকাল আমাদের হৃদয়ে বেঁচে থাকবেন।’

পরিবার সূত্রে জানা গেছে, মায়াঙ্কের স্মরণে আগামীকাল দিল্লির রানা প্রতাপ বাগের বাল্মীকি মন্দিরে বিকাল ৫টা থেকে ৬টার মধ্যে একটি প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে। সেখানে তার বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

উল্লেখ্য, জনপ্রিয় ডেটিং রিয়েলিটি শো ‘স্প্লিটসভিলা’ সিজন ৭-এ অংশগ্রহণের মাধ্যমে ব্যাপক পরিচিতি পান মায়াঙ্ক। ঠান্ডা মাথার পারফরম্যান্স এবং কৌশলী খেলার জন্য তিনি দর্শকদের কাছে বেশ প্রিয় ছিলেন। বিশেষ করে তার এলিমিনেশন পর্বটি আজও সেই সিজনের অন্যতম আবেগঘন মুহূর্ত হিসেবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’

৩৭ বছরেই চলে গেলেন ৭বারের মি. ইন্ডিয়া

আপডেট টাইম : ১০:১০:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬