ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম্পাদক রিক্তা তাহিরপুরে মামলার বাদির লোকজন কর্তৃক আসামীদের বাড়িঘর  ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে মৌচাক এলাকায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজের নির্মাণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা রোকাইয়া আক্তার রিংকি হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য নরসিংদী তে জনস্বার্থে মোবাইল কোর্ট জনগণের ভালোবাসায় মির্জা ফখরুল: নীতি, আদর্শ ও নেতৃত্বের এক উজ্জ্বল উদাহরণ

উত্তরা পূর্ব থানায় জামায়াতের সূধী সমাবেশ ও ইফতার মাহফিল রাজনৈতিক ঐক্য ও নৈতিক সমাজ গঠনের আহ্বান

হাফসা আক্তারঃ

ঢাকা মহানগরীর উত্তরা এলাকায় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়ে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর উত্তরা পূর্ব থানা আয়োজিত সূধী সমাবেশ ও ইফতার মাহফিল। সোমবার (২ মার্চ ২০২৬) উত্তরার একটি স্থানীয় মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী, শিক্ষাবিদ ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মহানগরী মজলিশে শূরা সদস্য ও উত্তরা পূর্ব থানা আমীর মাহফুজুর রহমানের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি আতিক হাসান রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠায় আদর্শিক রাজনীতির বিকল্প নেই। তিনি রমজানের চেতনায় আত্মশুদ্ধি ও সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধির আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমীর ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও উত্তরা পূর্ব জোন পরিচালক মুহাম্মদ জামাল উদ্দিন এবং মহানগরী মজলিসে শূরা সদস্য ও উত্তরা পশ্চিম জোনের সহকারী পরিচালক মাহবুব আলম। বক্তারা সাংগঠনিক কার্যক্রম জোরদার, নৈতিক নেতৃত্ব গড়ে তোলা এবং জনসম্পৃক্ত রাজনীতি শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রিন্সিপাল আশরাফুল হক, জামায়াত মনোনীত ১নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী মাওলানা মাহফুজুর রহমান এবং শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সন্তান আলী আহমেদ তাহকীক।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তরা পূর্ব থানা নায়েবে আমীর সুলতান আহাম্মদ, থানা কর্মপরিষদ সদস্য হামিদুল হক, জাহাঙ্গীর হোসেন, মনির হোসেন, মোহাম্মদ হাবীবুল্লাহ, আব্দুল্লাহ আল মুজাহিদসহ স্থানীয় থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।

দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয় এবং পরে অংশগ্রহণকারীদের সম্মানে ইফতার পরিবেশন করা হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম্পাদক রিক্তা

উত্তরা পূর্ব থানায় জামায়াতের সূধী সমাবেশ ও ইফতার মাহফিল রাজনৈতিক ঐক্য ও নৈতিক সমাজ গঠনের আহ্বান

আপডেট টাইম : ০৭:০৭:৩৮ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬