ঢাকা ০৬:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা দিতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর ব্ল্যাক কফি কী সত্যিই ওজন কমাতে পারে? ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করতে কী করবেন?

চীনের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক: এএফসি নারী এশিয়ান কাপের মঞ্চে আজ ঐতিহাসিক অভিষেক হলো বাংলাদেশের। তবে নিজেদের প্রথম ম্যাচে ৯ বারের এশীয় চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে লড়াইয়ে প্রথমার্ধ শেষে ২-০ গোলে পিছিয়ে রয়েছে বাংলাদেশের মেয়েরা। ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে শক্তিশালী চীনের আক্রমণাত্মক ফুটবলের সামনে অনেকটা কোণঠাসা হয়ে পড়ে আফঈদা-ঋতুপর্ণারা।

চীন এশিয়ান কাপের বর্তমান চ্যাম্পিয়ন। সর্বাধিক নয়বার শিরোপাও জিতেছে। সেই চীন বাংলাদেশের বিপক্ষে গোল করতে হিমশিম খেয়েছে। বেশ কয়েকটি আক্রমণ গোলরক্ষক মিলি আক্তার রুখে দেওয়ার পর একবার বল বাংলাদেশের জালে জড়ায়। বাংলাদেশের ফুটবলাররা সেই গোল মেনেও নেয়। এরপর ভিএআর প্রযুক্তি সেই গোল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালায়।

বাংলাদেশের ফুটবলার মারিয়া কিক-অফে বল বসিয়ে ছিলেন। তখন ভিএআর গোলের অ্যাকশনটি দেখছিল। বাংলাদেশের ডিফেন্স ভেদ করার সময় চাইনিজ ফুটবলার ওয়াং সোয়াং অফসাইডে ছিলেন। সাদা চোখে এটি সহকারী রেফারি ধরতে পারেননি। বেশ কয়েকবার দেখেও সিদ্ধান্ত নিতে পারেনি ভিএআর।

পরবর্তীতে রেফারি নিজে গিয়ে ভিডিও দেখেন। মাঠে দুই দলের ফুটবলাররা পাঁচ মিনিটের বেশি সময় সিদ্ধান্তের অপেক্ষায় ছিলেন। পরবর্তীতে রেফারি গোল বাতিলের সিদ্ধান্ত দিলে গ্যালারিতে বাংলাদেশি সমর্থকরা উল্লাস করে। বাংলাদেশ ভিএআর প্রযুক্তির অভিষেক ব্যবহারে সফলতা পেল।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’

চীনের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে বাংলাদেশ

আপডেট টাইম : ০৪:২৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬