শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আমি জনগণের প্রতিনিধি, সবসময় জনগণের পাশে থাকতে চাই— মাসুদ সাঈদী (এমপি) রাঙামাটিতে যুবনেতা হত্যার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইউপিডিএফ খাগড়াছড়িতে ছাত্র পরিষদের সদস্য নীতিশ চাকমা’র আত্মবলিদানের ৩৩ বছর আজ ডিবি পুলিশ আরিফের নির্যাতন জাহিলিয়াতকে ও হার মানায়,মোমের আগুনে পুরুষাঙ্গ ঝলসে দেওয়ার অভিযোগ। প্রকাশিত সংবাদের প্রতিবাদ ন্যায়বিচার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ল’ইয়ার্স কাউন্সিলের দেশের স্থিতিশীলতা ও সঙ্কট নিরসনে জামায়াতের ৯ দফা প্রস্তাব স্পেনে ফুটবল ক্লাবের মালিক হলেন লিওনেল মেসি হরমুজ প্রণালি ‘সম্পূর্ণ উন্মুক্ত’ ঘোষণা করল ইরান লেবানন ও ইসরাইলের ১০ দিনের যুদ্ধবিরতি শুরু; লঙ্ঘনের অভিযোগ সেনাবাহিনীর

রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকদের ফেব্রুয়ারির বেতন পরিশোধে ঋণ সুবিধা দিতে নির্দেশনা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ১০ বার পঠিত

রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীদের ফেব্রুয়ারি ২০২৬ মাসের বেতন-ভাতা পরিশোধে ঋণ সুবিধা প্রদানে ব্যাংকগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার জারি করা এক সার্কুলারে বলা হয়, বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক প্রেক্ষাপটে ব্যবসায়িক পরিবেশ বিঘ্নিত হওয়া, ধারাবাহিক নিম্নমুখী রপ্তানি, ক্রয়াদেশ কমে যাওয়া ও তারল্য সংকটের কারণে রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানের উৎপাদন কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। ফলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধের সক্ষমতা হ্রাস পেয়েছে।

এ অবস্থায় উৎপাদন সক্ষমতা বজায় রাখা এবং রপ্তানির গতি অব্যাহত রাখার লক্ষ্যে সচল রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানগুলোকে আর্থিক সহায়তা প্রদানের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে বলে সার্কুলারে উল্লেখ করা হয়।

নির্দেশনা অনুযায়ী, সচল রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীদের ফেব্রুয়ারি ২০২৬ মাসের বেতন-ভাতা পরিশোধের জন্য চলতি মূলধন ঋণসীমার বাইরে গ্রাহকের সক্ষমতা বিবেচনায় মেয়াদি ঋণ সুবিধা দেওয়া যেতে পারে। তবে এ ঋণের পরিমাণ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিগত তিন মাসে প্রদত্ত গড় বেতন-ভাতার বেশি হবে না।

যেসব শিল্প প্রতিষ্ঠান মোট উৎপাদনের ন্যূনতম ৮০ শতাংশ রপ্তানি করে তাদের রপ্তানিমুখী হিসেবে বিবেচনা করা হবে। এছাড়া, যেসব প্রতিষ্ঠান তাদের শ্রমিক-কর্মচারীদের নভেম্বর ২০২৫ থেকে জানুয়ারি ২০২৬ পর্যন্ত বেতন পরিশোধ করেছে, সেগুলোকে সচল প্রতিষ্ঠান হিসেবে গণ্য করা হবে। এ সংক্রান্ত প্রত্যয়নপত্র সংশ্লিষ্ট প্রতিনিধিত্বকারী বাণিজ্য সংগঠনের মাধ্যমে নিশ্চিত করতে হবে।

সার্কুলারে আরও বলা হয়, এ ঋণের ক্ষেত্রে বাজারভিত্তিক প্রচলিত সুদহার প্রযোজ্য হবে। ব্যাংকগুলো সংশ্লিষ্ট শ্রমিক-কর্মচারীদের ব্যাংক হিসাব বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) হিসাবের মাধ্যমে সরাসরি ফেব্রুয়ারি মাসের বেতন-ভাতার অর্থ পরিশোধ করবে।

ঋণটি সর্বোচ্চ এক বছরের মধ্যে, তিন মাস গ্রেস পিরিয়ডসহ, মাসিক বা ত্রৈমাসিক কিস্তিতে পরিশোধযোগ্য হবে। নিয়মিত সুদ ছাড়া এ ঋণের ওপর অতিরিক্ত কোনো সুদ, মুনাফা বা চার্জ আরোপ করা যাবে না।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতা বলে এ নির্দেশনা জারি করা হয়েছে বলে সার্কুলারে উল্লেখ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com