বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে শোক জানিয়ে মালদ্বীপের প্রেসিডেন্টের চিঠি কুকুরের ক্যানসার ঠেকাতে নিজেই বানালেন ভ্যাকসিন, চমকে দিলেন মালিক জাবি শিক্ষার্থী হত্যা মামলায় স্বামী ফাহিম কারাগারে বাংলাদেশ দল কেন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যায়নি, তদন্ত করবে ক্রীড়া মন্ত্রণালয় দর্শকপ্রিয় অভিনেতা শামস সুমন আর নেই নওগাঁয় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গণতন্ত্রের জন্য অপরিহার্য : ড. শরীফ ভুঁইয়া রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ইদ উপহার ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত, দুবাইয়েও বিস্ফোরণের শব্দ : কাতার সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ

চট্টগ্রামে ২০২৫ সালে ১০হাজার ৭৯৯টি মামলা নিষ্পত্তি হয়েছে

  • আপডেট টাইম : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৪ বার পঠিত

চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক জানিয়েছেন, চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে মামলা দ্রুত নিস্পত্তির জন্য আদালত সবসময় উদ্যোগী হয়ে কাজ করেছেন। বিশেষ করে হত্যা, ডাকাতি, নারী ও শিশু নির্যাতন মামলাগুলোর তদন্ত রিপোর্ট দ্রুততার সাথে আদালতে পাঠাতে দায়িত্বপ্রাপ্ত সংস্থাকে তাগাদা দেয়া হয়।

পিপি আরো জানান, গত এক বছরে দশ হাজারের বেশী মামলা নিস্পত্তি হয়েছে। যা আগের বছরের চেয়ে অনেক বেশী। মামলা দ্রুত নিস্পত্তি হওয়ায় মামলার বাদী ও বিবাদীর হয়রানি কমেছে। এতে মামলা সংশ্লিষ্টদের আর্থিকভাবে লাভবান যেমনি হয়েছে, ঠিক তেমনিভাবে সুবিচার পাওয়ারও সুযোগ হয়েছে। চট্টগ্রামের আলোচিত মামলার মধ্যে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার অগ্রগতির বিষয়ে পিপি হিসাবে অনেক বেশী আন্তরিকতা নিয়ে কাজ করেছি। আলোচিত মামলাটি এখন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়ায় রয়েছে। আশাকরি আদালত এই মামলার দ্রুত রায় দিবনে। জেলা ও দায়রা জজ আদালত দ্রুত মামলার নিস্পত্তি করে মামলার জট কমাতে কাজ করছেন।

আদালত সূত্র জানায়, চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে ২০২৫ সালে মোট মামলা নিষ্পত্তি হয়েছে ১০ হাজার ৭৯৯টি। এরমধ্যে দায়রা মামলা ২ হাজার ৩৭৪টি। ফৌজদারি মিস মামলা ৬ হাজার ১০৬টি। স্পেশাল ট্রাইব্যুনালে মামলা রয়েছে ৪৬৪টি। ফৌজদারি রিভিশন মামলা রয়েছে ৭৩৩টি। ফৌজদারি আপিল ১ হাজার ১১৯টি রয়েছে। অন্যান্য মামলা ৩টি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com