সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
দিল্লিতে হানি সিংয়ের কনসার্টে হাতাহাতি, কী ঘটেছিল? যে ৫ খাবার আর্থ্রাইটিস বাড়িয়ে দেয় ঈদে ইজি ফ্যাশনের বর্ণিল শার্ট গোদাগাড়ীতে উন্নয়নের জোয়ার প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে খাল খনন কর্মসূচির জমকালো উদ্বোধন পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে মিরপুরে সুবিধাবঞ্চিতদের মাঝে এ. খালেক চ্যারিটি ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ সংস্কার পরিষদ গঠন প্রসঙ্গে এবি পার্টির মঞ্জুর ফেসবুক পোস্ট প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা : গ্রেপ্তার আব্দুস সালাম কারাগারে বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাথে থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ রপ্তানি বাণিজ্য সহজ করলো বাংলাদেশ ব্যাংক

মিরপুরে সুবিধাবঞ্চিতদের মাঝে এ. খালেক চ্যারিটি ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ

  • আপডেট টাইম : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ১ বার পঠিত

হাফসা আক্তারঃ

 

 

রাজধানীর মিরপুরে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসকের আর্থিক তহবিলের সহযোগিতায় এই কর্মসূচির আয়োজন করে এ. খালেক চ্যারিটি ফাউন্ডেশন।

 

সোমবার (১৬ মার্চ) বিকেলে মিরপুর-১০ নম্বর সেনপাড়া পর্বতা ঈদগাহ মাঠে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ. খালেক চ্যারিটি ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল খালেক। তিনি দরিদ্র ও অসহায় মানুষের হাতে ঈদের উপহার সামগ্রী তুলে দেন।

 

সভাপতির বক্তব্যে আব্দুল খালেক বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ. খালেক চ্যারিটি ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান সৈয়দ জাহাঙ্গীর আলম, অর্গানাইজেশন সেক্রেটারি জিয়াউল হুদা হিমেলসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

 

অনুষ্ঠানে স্থানীয় দরিদ্র ও নিম্নআয়ের বহু পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com