শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
দেশের শ্রমিক শ্রেণী দীর্ঘদিন ধরে অবহেলা ও বঞ্চনার শিকার : মির্জা ফখরুল মে দিবস উপলক্ষে সিটিজেনস এগিনেষ্ট করাপশনের আলোচনা সভা অনুষ্ঠিত দিনাজপুরের ‎বিরামপুরে নানা আয়োজনে মহান মে দিবস পালিত পরিবহন সেক্টরকে চাঁদাবাজিমুক্ত করার ঘোষণা, পিরোজপুরে শ্রমিক সমাবেশ। পিরোজপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত ইরান যুদ্ধ বদলে দিচ্ছে সমুদ্রপথ, কেন্দ্রবিন্দুতে আফ্রিকা ফেনীতে নানা আয়োজনে মহান মে দিবস উদযাপিত দক্ষিণ সুদানে শান্তিরক্ষা মিশনের মেয়াদ বাড়াল জাতিসংঘ নেত্রকোণায় ক্ষতিগ্রস্ত হাওর পরিদর্শনে জেলা প্রশাসক জন্ম নিবন্ধনে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ ভিত্তিহীন

নড়াইলে বিদ্যুৎস্পৃষ্টে ইটভাটা শ্রমিকের মৃত্যু

  • আপডেট টাইম : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ১৪ বার পঠিত

নড়াইলের লোহাগড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দাউদ গাজী (৫২) নামে এক ইটভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে।

আজ বুধবার বেলা ১১টার দিকে চাচই-ধানাইড় গ্রামে আগুন ব্রিকস ইটভাটায় পানির মোটর চালু করতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খুলনার পাইকগাছার হকলারচক গ্রামের বাসিন্দা দাউদ গাজী পরিবারসহ লোহাগড়া উপজেলার আগুন ব্রিকস্ ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন। বুধবার বেলা ১১টার দিকে দাউদ গাজী ইটভাটায় পানির মোটর চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। ভাটায় কর্মরত অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com