ঢাকা ১২:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আ/সামী গ্রে/ফতার বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত উলিপুরে কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা বরিশালে বিমানবন্দরে এলাকায় ১০ কেজি গাঁজাসহ বাসযাত্রী গ্রে/প্তার ‎ ‎আইনে নিষেধ, বাস্তবে জমজমাট: পিরোজপুরে সরকারি শিক্ষকদের কোচিং বাণিজ্যের অভিযোগ আদালতের স্থিতাবস্থা অমান্যের অভিযোগ, ওয়াকফ জমি রক্ষায় দুয়ারীপাড়ায় মানববন্ধন

তিন দিনের মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে মশকমুক্ত করার দাবি

হাফসা আক্তারঃ

ঢাকার উত্তরা এলাকায় মশক নিধন ও নাগরিক দুর্ভোগ লাঘবের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নাগরিক উন্নয়ন ফোরাম উত্তরা পশ্চিম অঞ্চল। রোববার (৮ মার্চ) আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন । তিনি আগামী তিন দিনের মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকাকে মশকমুক্ত করতে নগর প্রশাসনের প্রতি আহ্বান জানান।

বক্তব্যে তিনি বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে পরিশুদ্ধ, পবিত্র ও পরিচ্ছন্ন নগরীতে পরিণত করতে দ্রুত নির্বাচন দিয়ে নগর প্রশাসনের দায়িত্ব নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে তুলে দেওয়া প্রয়োজন। তিনি অভিযোগ করেন, যথাযথ তদারকি ও কার্যকর উদ্যোগের অভাবে রাজধানীর বিভিন্ন এলাকায় ময়লা-আবর্জনা ও দুর্গন্ধে নগরবাসী চরম দুর্ভোগে পড়েছেন।

তিনি আরও বলেন, নগর প্রশাসনের উদাসীনতা ও অবহেলার কারণে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকা এখন মশকের অভয়ারণ্যে পরিণত হয়েছে। পবিত্র রমজান মাসে মশার উৎপাতের কারণে রোজাদাররা চরম ভোগান্তিতে পড়ছেন। তাই দ্রুত সমন্বিতভাবে মশক নিধন কার্যক্রম পরিচালনার জন্য তিনি নগর প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

নাগরিক উন্নয়ন ফোরামের সহকারী পরিচালক মাহবুবুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য জামাল উদ্দিন। এছাড়াও বিভিন্ন থানা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা দ্রুত মশক নিধন কার্যক্রম জোরদার করে নগরবাসীর দুর্ভোগ লাঘবে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু

তিন দিনের মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে মশকমুক্ত করার দাবি

আপডেট টাইম : ০৪:৩৪:১০ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬