ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আ/সামী গ্রে/ফতার বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত উলিপুরে কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা বরিশালে বিমানবন্দরে এলাকায় ১০ কেজি গাঁজাসহ বাসযাত্রী গ্রে/প্তার ‎ ‎আইনে নিষেধ, বাস্তবে জমজমাট: পিরোজপুরে সরকারি শিক্ষকদের কোচিং বাণিজ্যের অভিযোগ আদালতের স্থিতাবস্থা অমান্যের অভিযোগ, ওয়াকফ জমি রক্ষায় দুয়ারীপাড়ায় মানববন্ধন

জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী

এস চাঙমা সত্যজিৎ, ভ্রাম্যমান প্রতিনিধিঃ

দেশে জাকাত ব্যবস্থাপনাকে আরও শক্তিশালী কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ সোমবার ৯ মার্চ ২০২৬ মন্ত্রিপরিষদ বিভাগে জাকাত ব্যবস্থাপনা বিষয়ের উপর অনুষ্ঠিত এক বৈঠকে উল্লেখিত বিষয়ের উপর প্রধানমন্ত্রী এ নির্দেশনা প্রদান করেন।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৈঠকে কার্যকর জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশের দারিদ্র্য কমানোর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি জাকাত বোর্ড পুনর্গঠনের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

বৈঠকে ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের নেতৃত্বে একটি কমিটি গঠনের সুপারিশ করা হয়। এই কমিটিতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব আল্লামা মুফতি আবদুল মালেক, আস সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহসহ শীর্ষস্থানীয় ইসলামী অর্থনীতিবিদ ও বিশিষ্ট আলেম–ওলামাদের অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে।

ডেপুটি প্রেস সেক্রেটারি আরও জানান, পূর্ণাঙ্গ কমিটিতে কারা থাকবেন তা আগামী দশ দিনের মধ্যে ধর্ম মন্ত্রণালয় প্রস্তাব করবে। এরপর জাকাত ব্যবস্থাপনা ও জাকাত বোর্ড পুনর্গঠন বিষয়ে ওই কমিটি প্রধানমন্ত্রীর কাছে তাদের সুপারিশ জমা দেবে।

এর আগে গত শনিবার (৭ মার্চ ২০২৬) আলেম–ওলামা ও এতিমদের সম্মানে আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সঠিকভাবে জাকাত ব্যবস্থাপনা করা গেলে আগামী ১০ থেকে ১৫ বছরের মধ্যে দেশে দারিদ্র্য কমাতে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ওই বক্তব্যের পরিপ্রেক্ষিতেই আজকের এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, ধর্ম সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ এবং আস সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু

জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ১১:০০:০২ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬