শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন সুনামগঞ্জে জলবায়ূ মোকাবেলায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন শাহজাল বিমানবন্দরে আবারও আগুন, গাফিলতি পেলে কঠোর অ্যাকশন : প্রতিমন্ত্রী মিল্লাত কুড়িগ্রাম পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে সমর্থন চাইলেন মাহাবুবুর রহমান মহুবর কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল লালমনিরহাটের বাবা-ছেলের মোহাম্মদপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ, ব্যবস্থা নেওয়ার দাবি বাবুর কণ্ঠে মাস্তুল সিনেমার প্রমোশনাল গান ‘আমায় ভাসাইলি রে’ ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে : স্বাস্থ্যমন্ত্রী দীর্ঘ ছুটি শেষে স্কুল-কলেজ খুলছে রবিবার সাফের ফাইনালে আজ মুখোমুখি বাংলাদেশ-ভারত

খুলনায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ২৪ বার পঠিত

 ‘দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব’ এ প্রতিপাদ্যে খুলনায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।

আজ মঙ্গলবার দিবসটি পালনে খুলনা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে আলোচনা সভা, অগ্নিকাণ্ড ও ভূমিকম্প থেকে আত্মরক্ষার্থে করণীয় বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. আরিফুল ইসলাম।

প্রধান অতিথি বলেন, জনসচেতনতাই দুর্যোগ প্রস্তুতির প্রধান হাতিয়ার। সঠিক প্রস্তুতি থাকলে যেকোনো দুর্ঘটনাকে বিপর্যয়ে রূপ নেওয়া থেকে প্রতিহত করা সম্ভব। এতে জানমালের ক্ষয়ক্ষতিও অনেকটা কমে আসে। ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ অঞ্চল হওয়ায় তিনি দুর্যোগ মোকাবিলায় সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানান।

তিনি আরও বলেন, সাহস নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। বিশেষ করে পরিবেশের ভারসাম্য রক্ষায় আমরা যদি পর্যাপ্ত বৃক্ষরোপণ করতে পারি, তবেই একটি নিরাপদ ও ঝুঁকিমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব হবে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আব্দুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মো. মাসুদ সরদারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

খুলনা কালেক্টরেট চত্বরে দিবসটি উপলক্ষ্যে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প থেকে আত্মরক্ষার্থে করণীয় বিষয়ক মহড়া প্রদর্শন করা হয়। এর আগে নগরীর শহিদ হাদিস পার্ক থেকে বের হওয়া বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন, জেলা প্রশাসক আ. স. ম জামশেদ খোন্দকার। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কালেক্টরেট প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com