সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পিএসএলের ফাইনাল দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা বরিশালের বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করেছেন অতিরিক্ত সচিব খোরশেদ আলম সংসদ গ্রন্থাগারের প্রকাশিত বুলেটিন সকল সংসদ সদস্য এবং মন্ত্রণালয়ে পাঠানোর সুপারিশ ভোলায় জেলেদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ত্রয়োদশ সংসদ নির্বাচন গণতন্ত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছে : স্পিকার বিমানের পরিচালনা পর্ষদ পুনর্গঠন, প্রথম বোর্ড সভা অনুষ্ঠিত ভুরুঙ্গামারীতে স্ত্রীকে ফিরিয়ে আনতে গিয়ে শ্বশুরবাড়িতে নির্যাতনে রুবেলের মৃত্যু রেল ভ্রমণ নিরাপদ করতে সরকার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে : রেলপথ মন্ত্রী প্রধানমন্ত্রী যশোর যাচ্ছেন কাল ১৬ বছর পর আবারও সম্প্রচারে ফিরছে চ্যানেল ওয়ান

খাগড়াছড়িতে আনসার ও ভিডিপিদের ঈদের সামগ্রী বিতরণ

  • আপডেট টাইম : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ১৯ বার পঠিত

এস চাঙমা সত্যজিৎ, ভ্রাম্যমান প্রতিনিধিঃ

 

 

 

 

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে খাগড়াছড়ি পার্বত্য জেলায় ভাতাভোগী আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদের উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের পক্ষ থেকে জেলার মোট ৩ হাজার ৬৫০ জন ভাতাভোগী সদস্যদেরকে এসব ঈদের সামগ্রী বিতরণ করা হয়েছে।

 

আজ মঙ্গলবার ১০ মার্চ ২০২৬ সকাল সাড়ে ১১টায় খাগড়াছড়ি পৌরসভার টাউন হলের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খাগড়াছড়ি জেলা কমান্ড্যান্ট মো. আরিফুর রহমান।

 

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিচালক ড. মো. সাইফুর রহমান। তিনি বলেন, ভাতাভোগী আনসার ও ভিডিপি সদস্যদের জন্য এই ঈদ উপহার কেবল সামগ্রী নয়, বরং এটি মহাপরিচালকের পক্ষ থেকে সদস্যদের প্রতি আন্তরিক ভালোবাসা ও দায়িত্ববোধের বহিঃপ্রকাশ। এ ধরণের উদ্যোগ সদস্যদের দেশসেবায় আরও অনুপ্রাণিত করবে এবং দায়িত্ব পালনে উৎসাহ জোগাবে। তিনি সকল সদস্যকে নিজ নিজ এলাকায় সতর্কতা ও সচেতনতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

 

সভাপতির বক্তব্যে জেলা কমান্ড্যান্ট মো. আরিফুর রহমান বলেন, বর্তমান মহাপরিচালক দায়িত্ব গ্রহণের পর থেকেই বাহিনীর সকল স্তরের সদস্যদের কল্যাণে নানা কার্যক্রম বাস্তবায়ন করে আসছেন। বাহিনীর সক্ষমতা বৃদ্ধি ও অভ্যন্তরীণ সংস্কারের মাধ্যমে সদস্যদের জনসেবামূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, এ ধরণের ঈদ উপহার সদস্যদের ভালো কাজে আরও উৎসাহিত করবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

 

অনুষ্ঠানে প্রতিটি ভাতাভোগী সদস্যকে ঈদের উপহার সামগ্রী হিসেবে দেওয়া হয় ১ কেজি পোলাও চাল, বনফুল লাচ্ছা সেমাই ২০০ গ্রাম করে ২ প্যাকেট, কুলসন বাংলা সেমাই ২০০ গ্রাম করে ২ প্যাকেট, ৩০০ গ্রাম গুঁড়া দুধ ১ প্যাকেট, ৫০০ গ্রাম সুজি ১ প্যাকেট, ৩০০ গ্রাম নুডুলস ১ প্যাকেট, ১ কেজি চিনি এবং ১ লিটার সয়াবিন তৈল।

 

বক্তারা বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের আইন-শৃঙ্খলা রক্ষা, দুর্যোগ মোকাবিলা এবং তৃণমূল পর্যায়ে জননিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। বিশেষ করে ভিডিপি সদস্যরা স্থানীয় পর্যায়ে নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন বলে মন্তব্য করেন। পার্বত্য এলাকায় পাহাড়ধসসহ বিভিন্ন দুর্যোগ মোকাবিলায়ও তাদের দ্রুত সাড়া দেওয়া কর্মকাণ্ডগুলো প্রশংসিত হয়েছে বলে সকলকে আশ্বস্ত করেন।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদ্য যোগদানকৃত খাগড়াছড়ি জেলা কমান্ড্যান্ট মো. ইব্রাহিম খলিল, দীঘিনালা আনসার ব্যাটালিয়নের পরিচালক মো. আমিন উদ্দিন, খাগড়াছড়ি আনসার ব্যাটালিয়নের পরিচালক মো. আম্মার হোসেনসহ বাহিনীর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা।

 

ঈদ উপহার সামগ্রী পেয়ে আনসার ও ভিডিপি সদস্যরা সন্তোষ প্রকাশ করেন এবং বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান। তাদের মতে, এ ধরণের উদ্যোগ ঈদের আনন্দকে আরও বাড়িয়ে দেয় এবং দায়িত্ব পালনে নতুন উদ্দীপনা ও উৎসাহিত করবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com