মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নরসিংদীর করিমপুরে উদ্ধার হওয়া লাশ কি নবীনগরের নিখোঁজ রিফাতের? এলাকায় চরম উৎকণ্ঠা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ভালুকায় সিএনজি-অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ পিরোজপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত, চৌকস সদস্যদের পুরস্কৃত দিনাজপুরের বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে নির্মমভাবে প্রাণ হারিয়েছেন পিরোজপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা, কৃতী পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে রক্তদাতা সংগ্রহ, ব্লাড গ্রুপ নির্ণয় রক্তদান বিষয়ক সচেতনতামূলক সেমিনার কৃষিতে ভর্তুকি কমিয়ে গবেষণা ও আধুনিকায়নে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ বিশ্বব্যাংকের অভিষেকেই স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

পিরোজপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা, কৃতী পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৫ বার পঠিত

জাকির হোসেনঃ
পিরোজপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জুন) পুলিশ লাইন্স ড্রিলশেডে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী।
সহকারী পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) প্রণয় রায়ের সঞ্চালনায় সভায় জেলার বিভিন্ন ইউনিটে কর্মরত পুলিশ কর্মকর্তা ও সদস্যরা তাদের পেশাগত দায়িত্ব পালন এবং কল্যাণসংক্রান্ত বিভিন্ন সমস্যা ও প্রয়োজনীয়তার বিষয় তুলে ধরেন।

এ সময় পুলিশ সুপার সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত সমস্যা সমাধানে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
সভায় পুলিশ সুপার পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিত করতে নিয়মিত ছুটি প্রদান, আবাসন ব্যবস্থার উন্নয়ন, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, চিকিৎসাসেবা নিশ্চিতকরণ এবং মানসম্মত খাবারের ব্যবস্থা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তিনি নিয়মানুবর্তিতা, নৈতিকতা ও জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।

দেশপ্রেম, পেশাদারিত্ব, নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জনের ওপরও তিনি গুরুত্ব দেন।
সভা শেষে কর্মক্ষেত্রে বিশেষ অবদান ও ভালো কাজের স্বীকৃতিস্বরূপ কয়েকজন কৃতী পুলিশ সদস্যের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন পুলিশ সুপার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com