ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা দিতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর ব্ল্যাক কফি কী সত্যিই ওজন কমাতে পারে? ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করতে কী করবেন?

ইফতারের জন্য ৪০ মিনিট বিরতি

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ চলছে। খেলাটি অনুষ্ঠিত হচ্ছে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

টস হেরে প্রথমে ব্যাট করে নাহিদ রানার গতি আর মেহেদি হাসান মিরাজদের তোপের মুখে পড়ে মাত্র ১১৪ রানেই অলআউট হয় পাকিস্তান।

মিরপুরে অনুষ্ঠিত প্রথম ম্যাচ থেকেই এই নিয়ম কার্যকর করা হয়েছে। দুই দলের অনেক ক্রিকেটারই রোজা রাখায় ম্যাচের সূচি এমনভাবে নির্ধারণ করা হয়েছে যাতে ইনিংস বিরতির সময়টি ইফতারের কাছাকাছি পড়ে।

তবে কোনো ম্যাচে যদি প্রথম ইনিংস নির্ধারিত সময়ের আগেই শেষ হয়ে যায়, সেক্ষেত্রে নিয়মে কিছুটা পরিবর্তন থাকবে। ম্যাচ রেফারি রশিদ রাহুল জানান, বিকেল ৫টা ২৫ মিনিটের আগে যদি প্রথম ইনিংস শেষ হয়, তাহলে ১০ মিনিট বিরতির পর দ্বিতীয় ইনিংস শুরু হবে। এরপর ইফতারের সময় হলে স্বাভাবিক নিয়মে ৪০ মিনিটের বিরতি দেওয়া হবে।

সিরিজের প্রথম ওয়ানডেতে এমন পরিস্থিতিই দেখা গেছে। পাকিস্তান আগে ব্যাট করে দ্রুত অলআউট হয়ে যাওয়ায় মাত্র ১০ মিনিট বিরতির পরই ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ফলে ইনিংসের মাঝে ইফতারের জন্য আলাদা বিরতির প্রয়োজন হয়নি।

ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নেমে পাকিস্তান নাহিদ রানার বোলিং তোপে মাত্র ৩০.৪ ওভারে ১১৪ রানে গুটিয়ে যায়। নাহিদ ৭ ওভারে ২৪ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন, যা তার ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেটের কীর্তি।

জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ ১৫.১ ওভারেই ২ উইকেট হারিয়ে সহজ জয় তুলে নেয়। তানজিদ তামিম ৪২ বলে ৭টি চার ও ৫টি ছক্কায় ৬৭ রানের ঝড়ো ইনিংস খেলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’

ইফতারের জন্য ৪০ মিনিট বিরতি

আপডেট টাইম : ০৯:৫২:১৬ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬