ঢাকা ০৬:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য নরসিংদী তে জনস্বার্থে মোবাইল কোর্ট জনগণের ভালোবাসায় মির্জা ফখরুল: নীতি, আদর্শ ও নেতৃত্বের এক উজ্জ্বল উদাহরণ সংসদ কক্ষে নিজের আসনে বসে ভোট গ্রহণ দেখলেন প্রধানমন্ত্রী শিশু ভূমিষ্ট হওয়ার পর আপনারা যেমন তার যত্ন করেন ঠিক সেইভাবে শিশু চারাটিকেও প্রতিদিন যত্ন করতে হবে-ইউএনও, এটিএম কামরুল ইসলাম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদকে বঙ্গভবনে বিদায়ী সংবর্ধনা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রত্যাশা সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী রাষ্ট্রের

মাহে রমজান উপলক্ষে পবিত্র কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঝালকাঠি প্রতিনিধি:

পবিত্র মাহে রমজান উপলক্ষে ঝালকাঠির নলছিটি উপজেলার মোল্লারহাট সওদাগারবাড়ী নূরানী হাফিজি মাদ্রাসার উদ্যোগে পবিত্র কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে উপজেলার হদুয়া দরবার শরীফের তৃতীয় ক্যাম্পাসে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে মাদ্রাসার ৫৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে সেরা ১০ জন বিজয়ী শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়।

মোয়াজ্জেম হোসেন সওদাগরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোল্লারহাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল রাজ্জাক সিকদার, মোল্লারহাট জেড এ ডিগ্রি ভুট্টা কলেজ মসজিদের ইমাম মাওলানা আব্দুল হান্নান, মোল্লারহাট সওদাগারবাড়ী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হাবিবুর রহমান, মাদ্রাসার দাতা সদস্য হুমায়ুন সওদাগর এবং মোল্লারহাট গার্লস স্কুলের সাবেক শিক্ষক আব্দুল হামিদ মাস্টার।
অনুষ্ঠানটি পরিচালনা করেন মাদ্রাসার মুহতামিম হাফেজ কারী মোঃ মাহমুদুল হাসান।

আলোচনায় বক্তারা বলেন, পবিত্র মাহে রমজানে কোরআন তিলাওয়াত ও এর শিক্ষা মানুষের জীবনকে আলোকিত করে। নতুন প্রজন্মের মধ্যে কোরআনের প্রতি ভালোবাসা ও ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক

মাহে রমজান উপলক্ষে পবিত্র কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৪:১৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬