শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রাম পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে সমর্থন চাইলেন মাহাবুবুর রহমান মহুবর কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল লালমনিরহাটের বাবা-ছেলের মোহাম্মদপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ, ব্যবস্থা নেওয়ার দাবি বাবুর কণ্ঠে মাস্তুল সিনেমার প্রমোশনাল গান ‘আমায় ভাসাইলি রে’ ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে : স্বাস্থ্যমন্ত্রী দীর্ঘ ছুটি শেষে স্কুল-কলেজ খুলছে রবিবার সাফের ফাইনালে আজ মুখোমুখি বাংলাদেশ-ভারত ইরানি ড্রোন-রাডার স্টেশনে যুক্তরাষ্ট্রের হামলা লিভারপুল ডিফেন্ডার এন্ডি রবার্টসনের সাথে চুক্তি করেছে টটেনহ্যাম তপুর জোড়া গোলে ইউরোপের মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও ইস্কাফ সিরাপ উদ্ধার

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ১৮ বার পঠিত

লালমনিরহাট সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি ও মাদকদ্রব্য ইস্কাফ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ বৃহস্পতিবার বিকেল ৩ টায় লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, লালমনিরহাট ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চলমান গোয়েন্দা তথ্যভিত্তিক চোরাচালান ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে অনন্তপুর বিওপির টহলদল বিশেষ অভিযান পরিচালনা করে এসব ভারতীয় শাড়ি ও ইস্কাফ সিরাপ জব্দ করে।

বিজিবি জানায়, বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল বুধবার (১১ মার্চ) রাত ৯টা ৪৫ মিনিটে অনন্তপুর বিওপির আওতাধীন ফেলানীর মোড় এলাকায়, কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার সীমান্তবর্তী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে টহলদলের সদস্যরা কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে ধাওয়া করলে চোরাকারবারিরা তাদের সঙ্গে থাকা মালামাল ফেলে দ্রুত সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ভারতীয় স্বর্ণকাতান শাড়ি ২০টি এবং ইস্কাফ সিরাপ ৭৯ বোতল জব্দ করা হয়।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর পক্ষ থেকে জানানো হয়, জব্দকৃত ভারতীয় শাড়ির আনুমানিক মূল্য ২ লাখ টাকা এবং ইস্কাফ সিরাপ ৭৯ বোতলের মূল্য ৩১ হাজার ৬০০ টাকা। জব্দকৃত মালামালের মোট সিজার মূল্য ২ লাখ ৩১ হাজার ৬০০ টাকা।

লালমনিরহাট ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বাসসকে বলেন, দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। তিনি বলেন, চোরাচালান ও মাদকমুক্ত বাংলাদেশ গড়তে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এছাড়া চোরাচালান ও মাদক পাচারের সঙ্গে জড়িত চক্রের সদস্যদের বিষয়ে তথ্য সংগ্রহ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও চলমান রয়েছে।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com