ঢাকা ০৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মাদারীপুরে ট্রাক- মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২

জেলায়  ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে সদর উপজেলার বাহাদুরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জেলার সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের কালিরবাজার এলাকার রফিকুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম (৩২) এবং রাজৈর উপজেলার ইসিবপুর ইউনিয়নের সোনাপাড়া এলাকার পান্না খানের ছেলে নাজমুল খান (১৬)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সদর উপজেলার শ্রীনদী এলাকা থেকে মোটরসাইকেলযোগে সাইফুল ইসলাম ও তার আত্মীয় নাজমুল খান মাদারীপুর শহরের দিকে যাচ্ছিলেন। পথে বাহাদুরপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেল আরোহী ট্রাকের চাকার নিচে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

জেলার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মাদারীপুরে ট্রাক- মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২

আপডেট টাইম : ০৬:২৬:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬