ঢাকা ১১:৫১ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ফ্ল্যাইট এক্সপার্টের ২০টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

অনলাইন টিকেট বুকিং প্রতিষ্ঠান এফইবিডি লিমিটেড (ফ্ল্যাইট এক্সপার্ট) ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সালমান বিন রশিদ শাহ সায়েমের নামে থাকা ২০টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

হিসাবসমূহে বর্তমান ৪ কোটি ১০ লাখ টাকা স্থিতি রয়েছে বলে আবেদনে তদন্তকারী কর্মকর্তা সিআইডি’র উপ-পরিদর্শক জহির রায়হান উল্লেখ করেছেন।

রোববার (১৫ মার্চ) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ মামলার তদন্ত সংস্থা সিআইডি’র আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

ঢাকা মহানগর দায়রা জাজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বাসস’কে বিষয়টি নিশ্চিত করেছেন।

আবেদনে বলা হয়েছে, অনলাইন টিকেট বুকিং প্রতিষ্ঠান এফইবিডি লিমিটেড (ফ্ল্যাইট এক্সপার্ট) বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নিকট থেকে অনলাইনের মাধ্যমে বিমানের টিকেট বিক্রয় ও বুকিং এর অর্থ ২০টি ব্যাংক হিসাবে অগ্রিম গ্রহণ করে গ্রাহকদের টিকেট প্রদান না করে উক্ত অর্থ প্রতারনার মাধ্যমে আত্মসাৎ করে ২০২৫ সালের ২ আগস্ট এফইবিডি লিমিটডের (ফ্ল্যাইট এক্সপার্ট) চেয়ারম্যান সালমান বিন রশিদ শাহ সায়েম তার বর্তমান অফিস বন্ধ করে কানাডা পালিয়ে যায়।

এই ২০টি হিসাব পর্যালোচনায় দেখা যায়, উক্ত হিসাবগুলোতে বিভিন্ন গ্রাহক ও বিভিন্ন সাব এজেন্সী বিভিন্ন সময়ে বিভিন্ন অংকের টাকা জমা প্রদান করেছে।

সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে আদালতের আদেশে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ১৪ ধারার বিধান মোতাবেক হিসাবসমূহ অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন, অন্যথায় হিসাবগুলোতে স্থিতি অর্থ অন্যত্র হস্তান্তর বা বেহাত হওয়ার সম্ভবনা রয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী

ফ্ল্যাইট এক্সপার্টের ২০টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

আপডেট টাইম : ০৪:১৮:২৪ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬