ঢাকা ১০:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা দিতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর ব্ল্যাক কফি কী সত্যিই ওজন কমাতে পারে? ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করতে কী করবেন?

পাটুরিয়া-দৌলতদিয়ার মধ্যে ফেরি চলাচল সাময়িক বন্ধ ছিল

ঝড়ো হাওয়ার কারণে পাটুরিয়া-দৌলতদিয়ার মধ্যে ফেরি চলাচল গত মধ্যরাতে ১ঘন্টা ১৫মিনিট বন্ধ ছিল। এর ফলে ঈদে ঘরমুখো যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ঘাট সূত্র জানায়, রোববার রাত ১০টা ১৫ মিনিটে প্রচণ্ড ঝড়ো হাওয়া শুরু হওয়ার সাথে সাথে যাত্রী ও যানবাহনের নিরাপত্তার জন্য পাটুরিয়া-দৌলতদিয়ার মধ্যে ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

দুপুর ১টা ১৫মিনিটে পরিস্থিতি স্বাভাবিক হলে ফেরি চলাচল পুনরায় শুরু হয়।

বিআইডব্লিউটিসি পাটুরিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) আব্দুস সালাম বাসস’কে জানিয়েছেন, এই সময়ের মধ্যে ভাষাশহীদ শহীদ বরকত, খান জাহান আলী, বনলোটা, শাহ এনায়েতপুরী, শহীদ মতিউর রহমান এবং হাসনা হেনা নামে ছয়টি ফেরি পাটুরিয়া ঘাটে যানবাহন ও যাত্রী ভর্তি অবস্থায় আটকা পড়ে এবং দৌলতদিয়া ঘাটে চারটি ফেরি শাহ পরাণ বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর, কুমিল্লা এবং ভাইগার আটকা পড়ে।

পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসার পর দুপুর ১২টার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ফেরি চলাচল শুরু করে।

ঝড়ো বাতাসের কারণে আরিচা-কাজিরহাট রুটের মধ্যে ফেরি চলাচলও বন্ধ ছিল বলে সূত্র জানিয়েছে।

এখন সমস্ত ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে এবং যানবাহন ও যাত্রী ভর্তি অবস্থায় চলাচল করছে বলে সূত্র জানিয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’

পাটুরিয়া-দৌলতদিয়ার মধ্যে ফেরি চলাচল সাময়িক বন্ধ ছিল

আপডেট টাইম : ১২:১৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬