ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রের কল্যাণে দলনিরপেক্ষভাবেই কাজ করব: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক অবকাঠামো-নবায়নযোগ্য জ্বালানি খাতে চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে চাই: এলজিআরডি মন্ত্রী অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের শক্তির উৎস নজরুল: রিজভী প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত

সুষমা চলে গেলেন সাফল্যের মুকুট পরেই

জ্যেষ্ঠ প্রতিবেদক,সিটিজেন নিউজ: ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ। মঙ্গলবার রাতে গণমাধ্যমে পাঠানো শোকবার্তায় পার্টির চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া প্রয়াত এ নেতার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

শোক বার্তায় নেতারা বলেন, সুষমা স্বরাজ কূটনীতিতে সাফল্যের মুকুট পরেই চলে গেলেন। ভারতের গণতান্ত্রিক রাজনীতিতে তার ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা। ভারত সুষমা স্বরাজের প্রয়ানের মধ্য দিয়ে হারালো একজন একজন বিজ্ঞ রাজনীতিককে, যার শূন্যতা পূরণ হবার নয়। এমন একজন সুদক্ষ কূটনীতিকের চলে যাওয়া ভারতীয় রাজনীতির জন্য অপূরণীয় ক্ষতি।
তারা বলেন, ভারত-বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে সুষমা স্বরাজের ভূমিকা দুই দেশের জনগণ শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তিনি তার দায়িত্ব পালনকালে দুই দেশের সম্পর্ককে সুদৃঢ় করতে অত্যন্ত গূরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিস্তার পানি বণ্টন নিয়ে ভারতের মধ্যে অভ্যন্তরীণ ঐকমত্য গড়ে তুলতে কাজ করেছেন।

মঙ্গলবার স্থানীয় সময় রাত ৯টার দিকে রাজধানী নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স হাসপাতালে মারা যান সুষমা স্বরাজ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, মঙ্গলবার সন্ধ্যার দিকে অসুস্থ বোধ করেন সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী। পরে পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান ৬৭ বছর বয়সী এই প্রবীণ রাজনীতিক।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রের কল্যাণে দলনিরপেক্ষভাবেই কাজ করব: রাষ্ট্রপতি

সুষমা চলে গেলেন সাফল্যের মুকুট পরেই

আপডেট টাইম : ০১:১৬:২৯ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০১৯