ঢাকা ০৯:০০ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার সার পাচার রোধে উদাসীনতার অভিযোগ: ২০ বছরের অধিক সময় একই রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম্পাদক রিক্তা তাহিরপুরে মামলার বাদির লোকজন কর্তৃক আসামীদের বাড়িঘর  ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে মৌচাক এলাকায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজের নির্মাণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা রোকাইয়া আক্তার রিংকি হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য

এতিম শিক্ষার্থীদের সাথে এক ব্যাতিক্রমধর্মী সেহরিতে এমপি জাহাঙ্গীর

হাফসা আক্তারঃ

পবিত্র রমজান মাসের আত্মশুদ্ধি ও মানবিকতার বার্তা ছড়িয়ে দিতে ইতিকাফরত মুসল্লি ও এতিম শিক্ষার্থীদের সঙ্গে সেহেরি করেছেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন।

শুক্রবার ভোররাতে উত্তরার দলিপাড়া এলাকায় অবস্থিত মজুমদার ফাউন্ডেশন বাইতুল জান্নাত জামে মসজিদ কমিটির পরিচালনায় মিম-জিম হিফজুল কোরআন মাদ্রাসা ও জামে মসজিদে এ সেহেরির আয়োজন করা হয়। এতে ইতিকাফে থাকা মুসল্লি ও মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের সঙ্গে একই কাতারে বসে সেহেরি করেন সংসদ সদস্য জাহাঙ্গীর হোসেন। এ সময় তিনি শিশু শিক্ষার্থীদের মাঝে নিজ হাতে খাবার পরিবেশন করেন।

এ সময় তিনি বলেন, রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার শিক্ষা দেয়। সমাজের অসহায় ও এতিম শিশুদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তাদের শিক্ষা ও কল্যাণে সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, এতিম ও অসহায় শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাতে এবং তাদের পাশে থাকার অনুভূতি দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অত্র প্রতিষ্ঠানের সভাপতি ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি মো. জামির হোসেনের উদ্যোগে এবং সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ মাইনুদ্দিন খানের উপস্থিতিতে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

এ ধরনের মানবিক আয়োজনকে স্বাগত জানিয়ে উপস্থিত মুসল্লি ও এতিম শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেন। পরে মুনাজাতের মাধ্যমে মুসলিম উম্মাহ ও দেশ-জাতির শান্তি ও কল্যাণ কামনা করে দোয়া করা হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার

এতিম শিক্ষার্থীদের সাথে এক ব্যাতিক্রমধর্মী সেহরিতে এমপি জাহাঙ্গীর

আপডেট টাইম : ০৪:৫৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬