ঢাকা ০১:০০ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত

ঢাকাসহ সব সেনানিবাসে পরিচ্ছন্নতা অভিযান

জ্যেষ্ঠ প্রতিবেদক,সিটিজেন নিউজ: ডেঙ্গু প্রতিরোধে ঢাকা সেনানিবাসসহ অন্যান্য সব সেনানিবাসে বুধবার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। এক বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।

পরিছন্নতা অভিযানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সব পদবীর সেনাসদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। ঈদের ছুটি শুরুর আগেই পরিচ্ছন্নতা অভিযানের আয়োজন করা হয়। এ সময় সেনানিবাসের সব সড়ক, কার্যালয়, সৈনিক বাসস্থান এবং পারিবারিক বাসস্থানসমূহ ও এর আশেপাশের স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। এতে সেনা সদস্যদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যরাও অংশ নেন।
এছাড়া সব সেনানিবাসের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও এই পরিছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করে। সেনানিবাসসমূহে ডেঙ্গু প্রতিরোধে সবার মধ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যাপারে অধিকতর সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই পরিছন্নতা কার্যক্রম গ্রহণ করা হয়।

উল্লেখ্য, গত ২৫ জুলাই সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ ঢাকা সেনানিবাসে ডেঙ্গু নির্মূল অভিযানের উদ্বোধন করেন এবং সকলকে ডেঙ্গু প্রতিরোধে কার্যকরী ভূমিকা রাখার আহ্বান জানান। এরই ধারাবাহিকতায় নানাবিধ চলমান কার্যক্রমের অংশ হিসেবে আজকের এই পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয় এবং নিয়মিত বিরতিতে এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু

ঢাকাসহ সব সেনানিবাসে পরিচ্ছন্নতা অভিযান

আপডেট টাইম : ০২:২৫:০২ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০১৯