ঢাকা ০১:০৬ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত

ট্রেনে বিড়ম্বনা দিয়ে আজ থেকে ঈদযাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: ঈদুল আযহা উপলক্ষে অগ্রিম টিকিট অনুযায়ী বুধবার ট্রেনে ঈদযাত্রা শুরু হয়েছে। গত ২৯ জুলাই যারা ট্রেনের অগ্রিম টিকিট সংগ্রহ করেছিলেন তারা আজ ঢাকা ছাড়ছেন।

বুধবার আধা ঘণ্টা বিলম্ব হওয়ার মধ্যে দিয়ে ঈদযাত্রার প্রথম ট্রেন ধুমকেতু এক্সপ্রেস শুরু করে। এরপর খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস, চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ট্রেন অল্প কিছু বিলম্বে কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে গেছে।

এছাড়া রংপুর এক্সপ্রেস ট্রেনটি সকাল ৯টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও ছেড়েছে সকাল ১০টায়। নীলসাগর এক্সপ্রেস ৪০ মিনিট বিলম্বে ছেড়ে গেছে ৮টা ৪০ মিনিটে। দিনাজপুর-পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ২০ মিনিট বিলম্বে কমলাপুর স্টেশন ছেড়ে যায়।

ঈদযাত্রার প্রথম দিনে সকাল থেকেই কমলাপুর রেলস্টেশনে যাত্রীদের তেমন একটা ভিড় ছিল না। তবে স্টেশন কর্তৃপক্ষ মনে করছেন, আগামী ৪ দিন যাত্রীদের উপচে পড়া ভিড় থাকবে কমলাপুরে। ঈদযাত্রার প্রথম দিনে কমলাপুর থেকে বিভিন্ন গন্তব্যে সবমিলিয়ে ৫২টি ট্রেন ছেড়ে যাবে। যাত্রীদের সুবিধার্থে প্রতিটি ট্রেনেই ৩০ শতাংশ স্ট্যান্ডিং টিকিট দেয়া হচ্ছে।
কমলাপুর স্টেশন ম্যানেজার আমিনুল হক বলেন, যেহেতু ঈদযাত্রার আজ প্রথম দিন, তাই স্টেশনে ঘরমুখো মানুষের ভিড় কিছুটা কম। দু-একটি ট্রেন কিছুটা দেরিতে গেছে, তবে সেগুলোকে সিডিউল বিপর্যয় বলা যাবে না। যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে ইতোমধ্যে আমরা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি। আশা করছি অন্যান্যবারের তুলনায় এবার ঈদযাত্রা নির্বিঘ্ন হবে।

রংপুর এক্সপ্রেস ট্রেনের যাত্রী সাব্বির আহমেদ বলেন, ঈদযাত্রায় যেন বেশি ভোগান্তি পোহাতে না হয়, সে কারণে একটু আগেভাগেই পরিবার-পরিজন নিয়ে বাড়িতে যাচ্ছি। যাত্রার প্রথম দিন তবুও ট্রেনে কিছুটা বিলম্ব হয়েছে। তবে যাত্রীদের তেমন একটা চাপ সৃষ্টি হয়নি। ফলে ভোগান্তিহীনভাবেই ট্রেনে উঠতে পেরেছি। আগামীকাল থেকে হয়তোবা যাত্রীদের খুব ভিড় হবে। এ কারণে আমরা আগেই চলে যাচ্ছি। তারপরও কিছুটা বিলম্ব হওয়ার কারণে যাত্রীরা বিরক্ত।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু

ট্রেনে বিড়ম্বনা দিয়ে আজ থেকে ঈদযাত্রা শুরু

আপডেট টাইম : ০২:৩৯:১১ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০১৯