ঢাকা ০১:০৬ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত

এখনও কলঙ্কমুক্ত হয়নি বাংলাদেশ : আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার হলেও বাংলাদেশ এখনও কলঙ্কমুক্ত হয়নি।

তিনি বলেন, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার কলঙ্ক কিন্তু বাংলাদেশের ঘুচবে না। এই কলঙ্ক তখনই ঘুচবে যখন আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে পারব। আগস্ট মাসের শোকাহত দিনে আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণ করছি।
বুধবার রাজধানীর বিচারপ্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হকের (দুলাল) বিদায় সম্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু যে ৫৫ বছর বেঁচেছিলেন তার সবটা সময়ই তিনি এই দেশটার জন্য দিয়ে গেছেন। আমরা যদি সোনার বাংলা গড়তে পারি তাহলেই বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ হবে।

তিনি বলেন, দুলাল সাহেব ছিলেন স্বাধীনতার স্বপক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। দুলাল সাহেব কখনও বাংলাদেশের স্বার্থের ব্যাপারে আপস করেননি। তিনি অত্যন্ত বিনয়ী, বাঙালির মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল। বয়োজ্যেষ্ঠদের প্রতি তার শ্রদ্ধা অগাধ। ভিন্নমতের লোকজনকেও তিনি শ্রদ্ধা করতে কার্পণ্য দেখাননি। এটাই ছিল তার বর্ণাঢ্য জীবনের বৈশিষ্ট।

আনিসুল হক বলেন, যেসব লোক বাংলাদেশের অস্তিত্বেই বিশ্বাস করেননি, ছাত্রজীবনে তিনি তাদের সঙ্গে যুদ্ধ করে আজকের অবস্থানে এসেছেন। দুলাল সাহেবের এখনও বাংলাদেশকে দেয়ার অনেক কিছু আছে।

অনুষ্ঠানে আইন কমিশনের চেয়ারম্যান ও সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক, বিচারপ্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি খোন্দকার মুসা খালেদ, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ শহিদুল হক, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. মো. জাকির হোসেন, নিবন্ধন অধিদফতরের মহাপরিদর্শক খান মো. আব্দুল মান্নান প্রমুখ আবু সালেহ্ শেখ মো. জহিরুল হকের বর্ণাঢ্য কর্মময় জীবন নিয়ে স্মৃতিচারণ করেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু

এখনও কলঙ্কমুক্ত হয়নি বাংলাদেশ : আইনমন্ত্রী

আপডেট টাইম : ১০:৫৮:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০১৯