রূহুল আমিন রুকু, কুড়িগ্রাম:
কুড়িগ্রামের উলিপুরে সর্ট সার্কিট লাইন থেকে আগুন ধরে শাহিন আলম (৩৪) এর বাড়ি পুড়ে ছাই হয়েছে। এতে করে ১ লাখ টাকার ক্ষতি হয়। এলাকাবাসী ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর মধ্যেই শাহিন আলম এর বাড়ি পুড়ে যায়।
শনিবার (২১ মার্চ) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে । আগুন লেগে পুড়ে গেছে একটি বাড়িটি। এতে ১ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত শাহিন আলম।
শাহিন আলম উলিপুর উপজেলার, তেথরাই ইউপি’র হোকডাংগা, খামার পাড়া গ্রামের শামসুল আলম ছেলে শাহিন আলম(৩৪)।
স্থানীয় বাসিন্দা রেজাউল হক (৩৫) বলেন,
শনিবার দুপুর ১টার দিকে বাড়িটির চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। এলাকাবাসী ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর মধ্যেই শাহিনের বাড়ি পুড়ে যায়। এতে কমপক্ষে ১ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত শাহিন আলম বলেন ‘আমি একেবারে নিঃস্ব হয়ে গেছি। আমার যা কিছু ছিলো তা সব কিছু এবং মাথা গোছার আশ্রয়টুকু শেষ হয়ে গেল। সে জন্য সরকারি সাহায্য চাই।