মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পদপ্রার্থী ঈদ মিলন উৎসবে এসে ব্যাপক সাড়া পেলেন ইনজুরিতে মাঠের বাইরে গাব্রিয়েল এপ্রিল মাসের শেষ নাগাদ ঢাকা শহরে যানজট সমস্যার অনেকটা নিরসন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ময়মনসিংহ জেলা পরিষদ প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন সৈয়দ এমরান সালেহীন প্রিন্স জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি শহীদ জিয়ার ‘স্বাধীনতা ঘোষণা’ স্মৃতিকে চির অম্লান করে রাখা হবে : সংস্কৃতিমন্ত্রী ২৩ মার্চ পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ৭.৪ শতাংশ বৃদ্ধি ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক মজিব উদ্দিন আহমেদের মৃত্যুতে উপাচার্যের শোক অননুমোদিত ক্লিনিক চলতে দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী একটি স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক মজিব উদ্দিন আহমেদের মৃত্যুতে উপাচার্যের শোক

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ২ বার পঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মজিব উদ্দিন আহমেদ রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স  হয়েছিল ৬৬ বছর।

অধ্যাপক ড. মজিব উদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। এক শোক বাণীতে উপাচার্য বলেন, ‘তিনি একজন সৎ, বিনয়ী ও সজ্জন ব্যক্তি এবং নিষ্ঠাবান শিক্ষক ও গবেষক ছিলেন। শিক্ষা ও গবেষণায় অসাধারণ অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন।’ উপাচার্য মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শিক্ষক ও শিক্ষার্থীদের শ্রদ্ধা নিবেদনের জন্য ওই শিক্ষকের মরদেহ আগামী ২৬ মার্চ দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদ প্রাঙ্গণে আনা হবে। ওই দিন বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ ‘মসজিদুল জামিআ’য় মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে রায়েরবাজার কবরস্থানে পিতা-মাতার কবরের পাশে দাফন করা হবে।

প্রসঙ্গত, অধ্যাপক ড. মজিব উদ্দিন আহমেদ ১৯৬০ সালের ১ মার্চ পিরোজপুরের ভান্ডারিয়ায় জন্মগ্রহণ করেন। ১৯৮৩ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি একই বিভাগে সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক এবং অধ্যাপক পদে উন্নীত হন। ২০১৩ সাল থেকে তিনি ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। যুক্তরাষ্ট্রের স্টেট ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক, এলিজাবেথ সিটি স্টেট ইউনিভার্সিটি, লেবাননের বালামান্ড বিশ্ববিদ্যালয় এবং ফিজির ইউনিভার্সিটি অফ সাউথ প্যাসিফিকসহ বিভিন্ন খ্যাতনামা প্রতিষ্ঠানে তিনি শিক্ষকতা ও গবেষণায় যুক্ত ছিলেন।

তিনি স্ত্রী, ৩ মেয়ে, আত্মীয়-স্বজন, শিক্ষার্থীসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com