বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ফেনীতে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নানা আয়োজনে কিশোরগঞ্জে স্বাধীনতা দিবস উদযাপন কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় জেলা পুলিশের পক্ষে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সূচনা ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনের আগুন নিয়ন্ত্রণে, বিকল্প রুটে স্বাভাবিক ট্রেন চলাচল ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক কমিউনিকেশন সামিটে অংশ নিতে তথ্যমন্ত্রীর তুরস্ক যাত্রা টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত স্বাধীনতা দিবসে শহীদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির শ্রদ্ধা ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদন সক্ষমতার দুই-তৃতীয়াংশ ধ্বংস : যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে জাতীয় পতাকা মেলানিয়া ট্রাম্পসহ ফার্স্ট লেডিদের সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাত

কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় জেলা পুলিশের পক্ষে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সূচনা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৩ বার পঠিত

রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। মুক্তিযুদ্ধের সূচনার এই সময়টি জাতি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে। দিবসটির প্রথম প্রহরে কুড়িগ্রাম জেলা পুলিশ কর্তৃক ৩১ বার তোপধ্বনির মাধ্যমে কুড়িগ্রামে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সূচনা করা হয়।

সূর্যোদয়ের সাথে সাথে কুড়িগ্রাম জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার জনাব খন্দকার ফজলে রাব্বি, পিপিএম মহোদয় কুড়িগ্রামের কলেজ মোড়স্থ ‘স্বাধীনতার বিজয়স্তম্ভ’, ‘মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ’ ও শাপলা চত্ত্বরে অবস্থিত ‘শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক’ এ পুষ্পস্তবক নিবেদনের মাধ্যমে
মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল বীর শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

এ সময় কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব এ.এস.এম মুক্তারুজ্জামান, উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ আশরাফুল আলম, পিপিএম, কুড়িগ্রাম সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ মাসুদ রানা , নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মোঃ গোলাম মোর্শেদ, ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মুনতাসির মামুন মুন, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) জনাব ফাহাদ বিন সালাউদ্দিন সহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com